
যুক্তরাষ্ট্রের কড়া ভিসা নীতির কারণে এবারের বিশ্বকাপে বেশ বিপাকেই পড়েছে ইরান। এমন দুঃসময়ে সহ-আয়োজক মেক্সিকোকে পাশে পেয়েছে এশিয়ার দলটি। ইরানের প্রতি এতটাই ভালোবাসা তৈরি হয়েছে যে, তাদের দ্বিতীয় বলে বলে মনে করছেন মেক্সিকান সমর্থকেরা।
লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইরান। সে ম্যাচে মেক্সিকোর সমর্থকদের বড় একটি অংশ ইরানের পক্ষে অবস্থান নেয়। মেক্সিকোর তিহুয়ানা থেকে ভোরে রওনা হয়ে লস অ্যাঞ্জেলেসে আসা ৩৫ বছর বয়সী অ্যালান রোমেরো বলেন, ‘এই বিশ্বকাপে আমাদের দ্বিতীয় দল হলো ইরান।’ তিনি জানান, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাম্পে না থাকতে পারা এবং নানা জটিলতার কারণে ইরান দলের পাশে দাঁড়ানোকে তারা ন্যায্য মনে করছেন।
ইরান সম্প্রতি অভিযোগ করেছে, ভিসা জটিলতা ও ভ্রমণসংক্রান্ত সমস্যার কারণে তারা অন্য দলের তুলনায় পিছিয়ে পড়ছে। ডজনখানেক স্টাফ সদস্যের ভিসা বাতিল হওয়ায় দলটি তাদের বেস ক্যাম্প অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নিতে বাধ্য হয়। ম্যাচ চলাকালে বেলজিয়ামের বিপক্ষে ইরানের একটি সম্ভাব্য গোল অফসাইডের কারণে বাতিল হলে দর্শকদের একটি অংশ শিস দিয়ে প্রতিবাদ জানায়। পুরো ম্যাচজুড়ে ইরানের প্রতি সমর্থন ছিল স্পষ্ট।
মেক্সিকান বংশোদ্ভূত সমর্থক নিকোল মার্টিনেস বলেন, ‘আমি মনে করি তারা অন্যায় আচরণের শিকার হচ্ছে। তারা শুধু তরুণ খেলোয়াড়, যারা তাদের পছন্দের খেলা খেলছে। তাদের সবার মতো সমান সুযোগ পাওয়া উচিত।’
ইরান জাতীয় দলের ফরোয়ার্ড মেহদি তারেমি ম্যাচ শেষে সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মেক্সিকান সমর্থকদের কাছ থেকে পাওয়া সমর্থন অবিশ্বাস্য।’ ইরানি-আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর আর্ট এফতেখারি বলেন, ‘মেক্সিকান ভক্তদের এই উষ্ণতা মাঠের বাইরের বিতর্কগুলো কিছুটা হলেও ভুলিয়ে দেয়।’
ভিসা ও ভ্রমণ জটিলতা নিয়ে দুই দলের মধ্যে তৈরি হওয়া পার্থক্য নিয়েও সমালোচনা করেন অনেক দর্শক। তিহুয়ানা থেকে আসা আরেক সমর্থক জেন পিনা বলেন, ‘বেলজিয়াম দল ভালোভাবে বিশ্রাম পেয়েছে, কিন্তু ইরান দল তা পায়নি—এটা বড় অসুবিধা।’
তিনি আরও বলেন, ‘আমি ইরান দলের কোনো খেলোয়াড়কে চিনি না, তবে নীতিগত কারণে আমি তাদের সমর্থন করি। এই বিশ্বকাপ এখন অনেকটাই রাজনৈতিক হয়ে গেছে।’

পেনাল্টি মিসের হতাশা উড়িয়ে দিয়ে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। সুন্দর এক বিল্ড-আপ থেকে নিখুঁত ফিনিশিংয়ে অস্ট্রিয়ার জাল কাঁপালেন তিনি। একইসঙ্গে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে টপকে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এই আর্জেন্টাইন তারকা।
১৭ মিনিট আগে
এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। সুযোগ ছিল নতুন ইতিহাস গড়ার। সেজন্য পেনাল্টির চেয়ে সহজ আর কী হতে পারে। কিন্তু লিওনেল মেসি পারলেন না। অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর পেনাল্টি পোস্টের অনেকটাই বাইরে দিয়ে চলে যায়। অথচ আগের ম্যাচে পেনাল্টি ছাড়াই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
১ ঘণ্টা আগে
চোট কাটিয়ে অবশেষে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলের সেরা তারকা নেইমার। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না স্কটিশদের ডিফেন্ডার জ্যাক হেনড্রি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামের এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে লা আলবিসেলেস্তেদের। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করা বর্তমান চ্যাম্পিয়নদের একাদশে এসেছে একটি পরিবর্তন।
৩ ঘণ্টা আগে