
২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র হয়েছে আজ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত এই ড্রয়ে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী সিরিয়া ও আয়োজক উজবেকিস্তান। আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রালাইজড লিগ পদ্ধতিতে উজবেকিস্তানের মাটিতে এই বাছাইপর্বের ম্যাচগুলো হবে।
গত এপ্রিলেই মালদ্বীপের মালেতে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মাত্র কয়েক মাসের মাথায় এবার এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই প্রতিবেশী। সাফের সেই ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে এশিয়ান কাপের এই ম্যাচটি ভারতের জন্য যেমন প্রতিশোধের, বাংলাদেশের জন্য তেমনই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই।
সাফ চ্যাম্পিয়ন হলেও এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার রাস্তাটা বাংলাদেশের জন্য বেশ কঠিন। গ্রুপের অন্যতম পরাশক্তি ও আয়োজক উজবেকিস্তান নিজেদের মাঠে ফেবারিটের তকমা নিয়েই নামবে। শারীরিক ও গতিশীল ফুটবল খেলা সিরিয়াও বাংলাদেশের তরুণদের জন্য বড় পরীক্ষা নেবে।
এবারের বাছাইপর্বে এএফসি বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে। ‘কোয়ালিফিকেশন ফেজ’-এ অংশ নেওয়া ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ সালের মার্চ-এপ্রিলে চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলবে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা সাতটি রানার্স-আপ দল।
নতুন নিয়মের সবচেয়ে কঠিন দিক হলো ‘অবনমন’ পদ্ধতি। প্রতিটি গ্রুপের তলানিতে থাকা দলটিকে পরবর্তী সংস্করণে নেমে যেতে হবে ‘ডেভেলপমেন্ট ফেজ’ বা উন্নয়ন পর্বে।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১১ মিনিট আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
৩ ঘণ্টা আগে