
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু করছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আজ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মালদ্বীপের বিপক্ষে।
গ্রুপ 'বি'-তে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুভসূচনা করতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। এর আগে এই গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে শক্তিশালী স্বাগতিক ভারত। ফলে সেমিফাইনালের রেসে সুবিধাজনক অবস্থানে থাকতে বাংলাদেশের সামনে আজ গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার একটি বড় চ্যালেঞ্জ ও সুযোগ থাকছে।
আজ টিভিতে যা দেখবেন
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ-মালদ্বীপ
রাত ৮ টা
সরাসরি, টি স্পোর্টস
শ্রীলঙ্কা-ভুটান
বিকেল ৫টা
সরাসরি, টিস্পোর্টস

প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
৮ ঘণ্টা আগে
৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য
১০ ঘণ্টা আগে
ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
১০ ঘণ্টা আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
১১ ঘণ্টা আগে