
ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনা কেবল দুই ম্যাচ দূরে। সেমিতে ইংল্যান্ড-বাধা পেরিয়ে নিউজার্সিতে ১৯ জুলাই জিততে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে লিওনেল স্কালোনির দল। তবে অপ্টা সুপারকম্পিউটারের মতে, আকাশী নীলদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা খুবই কম।
১০৪ ম্যাচের মধ্যে বিশ্বকাপে ১০০ ম্যাচ শেষ। দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালসহ বাকি চার ম্যাচ। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড—প্রথমবারের মতো বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। কোন দলের হাতে উঠবে শিরোপা—শেষ ভাগে এসে তাই এই আলোচনা তুঙ্গে। অফিস-আদালত, চায়ের দোকান, বাসাবাড়ি—সব জায়গাতেই চলছে দলগুলোকে নিয়ে চলছে বিশ্লেষণ। অপ্টা সুপার কম্পিউটারও চার সেমিফাইনালিস্টের ওপর বিশ্লেষণ করে দেখেছে, আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৫৫ শতাংশ। যা শেষ চারে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম।
২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে অপ্টা সুপারকম্পিউটার চার দলের ফাইনালে ওঠা ও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। ডালাসে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। এই ম্যাচে ফ্রান্স ও স্পেনের জয়ের সম্ভাবনা ৫৭.৭ ও ৪২.৩ শতাংশ। দিদিয়ের দেশমের ফ্রান্সের টানা তৃতীয় ফাইনাল খেলার সম্ভাবনা যেমন বেশি, একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও তারা সবচেয়ে এগিয়ে। ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ।
অপ্টার মতো অধিকাংশ ফুটবলপ্রেমীরাও ফ্রান্সকে এবারের চ্যাম্পিয়ন মনে করছেন। দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি সবার ওপরে। তাঁর সতীর্থ উসমান দেম্বেলে করেন ৫ গোল। যাঁর মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। ১৬ গোলের মধ্যে এমবাপ্পে-দেম্বেলের পা থেকেই এসেছে ১১ গোল।
উড়ন্ত ফ্রান্সের এই পারফরম্যান্সে পর্দার আড়ালে রয়েছেন মাইকেল ওলিসে। এখন পর্যন্ত একটা গোল না করতে পারলেও অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। এমনকি সুইডেনের বিপক্ষে যেমন খুনে মেজাজে ছিলেন, তাতে তাঁর হ্যাটট্রিকটা হয়ে যেতেই পারত। কে জানেন, হয়তো সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্য।
শিরোপা জয়ের ক্ষেত্রে স্পেনকেও ধরা হচ্ছে অন্যতম ফেবারিট। অপ্টার তালিকায় তারা রয়েছে দুইয়ে। অন্যতম জনপ্রিয় এই সুপারকম্পিউটারের মতে স্প্যানিশদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত স্প্যানিশরা ১১ গোল দিয়ে হজম করেছে কেবল ১ গোল। সেই একমাত্র গোলটি বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্প্যানিশরা হজম করেছে। এর আগে বিশ্বকাপে টানা ৬৪৯ মিনিট স্পেনের জালে বল জড়াতে পারেননি প্রতিপক্ষ ফুটবলাররা। তাছাড়া নকআউট পর্বের দুই ম্যাচে সুপার সাব হিসেবে মিকেল মেরিনো গোল করে দলকে উদ্ধার করেছেন।
বাংলাদেশের ভক্ত-সমর্থকদের বিশ্বকাপ যে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে আবর্তিত হয়, সেটা তো কারও অজানা হয়। ব্রাজিল তো শেষ ষোলোতেই বিদায় নিয়েছে। এমনকি আর্জেন্টিনা যদি মিসরের কাছে হেরে বিদায় নিত, তাহলে সেখানেই বাংলাদেশের বিশ্বকাপ ঘিরে উন্মাদনা এক রকম শেষ। তবে আলবিসেলেস্তেরা শেষ ষোলো ও শেষ আটের বৈতরণি পেরিয়ে উঠে গেছে সেমিফাইনালে।
পরশু আটলান্টায় হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে দুই দলেরই সমানে সমানে জয়ের সম্ভাবনা দেখছে অপ্টা সুপারকম্পিউটার। এই ম্যাচে ইংল্যান্ড ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫০.৯৪ ও ৪৯.০৬ শতাংশ দেখাচ্ছে সুপারকম্পিউটার। আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ২১.৯৪ শতাংশ। দলের অধিনায়ক হ্যারি কেইন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি করেছেন ৬ গোল। বিশেষ করে ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ বত্রিশে ইংল্যান্ডের বিদায় যখন এক রকম নিশ্চিত, ৭৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে বাঁচিয়েছেন তিনি। তাঁর সতীর্থ জুড বেলিংহামও করেছেন ৬ গোল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন এবারের বিশ্বকাপে। ওলটপালট করে দিচ্ছেন রেকর্ড বইয়ের পাতা। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান—গ্রুপ পর্বের এই তিন ম্যাচ আর্জেন্টিনা জিতেছে হেসেখেলে। তবে নকআউট পর্ব থেকেই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের হৃৎস্পন্দনের পরীক্ষা নিয়ে জিতে চলেছে স্কালোনির দল। এমনকি নবাগত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে জিতেছে ৩-২ গোলে। মিসরের বিপক্ষে শেষ ষোলোতেও আর্জেন্টিনার জয়ের ব্যবধান একই। তবে এবার জয়টা লিওনেল মেসি-লিসান্দ্রো মার্তিনেসরা পেয়েছেন খাদের কিনারা থেকে। আর্জেন্টিনা-মিসরের ম্যাচকে ‘ম্যাচ অব দ্য টুর্নামেন্ট’ বললেও যেন কম বলা হয়।

কানসাসে গতকাল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের স্কোরলাইন ৩-১ দেখে সহজ জয় মনে হলেও এই ম্যাচ মেসিদের জিততে হয়েছে অতিরিক্ত সময়ে গিয়ে। বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করার পর মেসি গতকালই গোল করতে পারেননি। তবে সুইসদের বিপক্ষে ১০ মিনিটের সময় আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়েছেন। ১১২ ও ১২০ মিনিটে দলের অপর দুই গোল করেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।
এবারের সেমিফাইনালের চার দলের মধ্যে একটি মিলও রয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। আর্জেন্টিনা সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছে। এবার তারা চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। ইংল্যান্ড একমাত্র বিশ্বকাপ জিতেছে ১৯৬৬ সালে। তাদের মতো স্প্যানিশরাও একবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে। ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। আর ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে দুইবার জিতেছে বিশ্বকাপ।

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বহুল প্রচলিত এই প্রবাদের কি এবার বাস্তবতা প্রমাণ করতে হলে আর্জেন্টিনাকে এবারও চ্যাম্পিয়ন হতে হবে। ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল। কিন্তু তার আগে আলবিসেলেস্তেদের আরও একটা ধাপ পেরোতে হবে। বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জিততে হবে লিওনেল স্কালোনির
১৮ মিনিট আগে
আর্জেন্টিনা দলের যেকোনো কার্যক্রমে সবার আগে যাঁকে খোঁজা হয়, তিনি লিওনেল মেসি। আজ কানসাসের ট্রেনিং সেন্টারেও যথারীতি সংবাদমাধ্যমের চোখ খুঁজছিল মেসিকেই। স্থানীয় সময় বিকেল ৬টায় দলের অনুশীলনে অধিকাংশকেই দেখা গেল। কিন্তু মেসি কোথায়?
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২–১ গোলে হেরে শেষ হয়েছে নরওয়ের স্বপ্নের বিশ্বকাপ অভিযান। বিদায়ের একটা কষ্ট থাকলেও বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে হতাশ নন আর্লিং হালান্ড। বরং তাঁর বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপ নরওয়ের ফুটবল ইতিহাসে একটি মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায় হয়ে থাকবে।
২ ঘণ্টা আগে
সুইসদের বিপক্ষে মেসিদের দারুণ এক জয়ের পর কানসাস স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দেখা হতেই আর্জেন্টিনার টেলিভিশন টেলেফের সাংবাদিক এমিলিয়ানো লাপোলা ভ্রু বাঁকিয়ে বললেন, ব্রিটিশ মিডিয়া তো ‘খেলা’ শুরু করে দিয়েছে, দেখেছেন? কী খেলা, জানতে চাইলে তাঁর উত্তর, ‘মনস্তাত্ত্বিক খেলা! আর্জেন্টিনা দলকে নিয়ে যত নেতিবাচক
৩ ঘণ্টা আগে