
২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঝপথেই ২০৩৮ বিশ্বকাপ নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল। এবার সেই পথে বাধা হয়ে উঠতে পারে জার্মানি।
ফ্রান্সের স্থানীয় এক সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জার্মানির ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত পাওয়া গেছে। জার্মানরা এক যুগ পরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের সঙ্গে যৌথ আয়োজক হওয়ার সম্ভাব্য বিড নিয়ে বিস্তর আলাপ চলছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য অ্যাক্সেল হেলম্যান ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এটি জোরালোভাবে চাই এবং অ্যাসোসিয়েশনের সভাপতি বার্নড নয়েনডর্ফ ও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০৪২, এমনকি সম্ভাব্য ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড জমা দেওয়ার একটি উদ্যোগ রয়েছে। এটা ফিফার নিয়মকানুনের উপর নির্ভর করবে।’
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন ও পর্তুগাল। শতবর্ষব্যাপী বিশ্বকাপ হওয়ায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও হবে বেশ কিছু ম্যাচ। ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরব এককভাবে আয়োজন করবে। সুতরাং আবর্তন নীতি অনুসারে ২০৩৮ বিশ্বকাপের আয়োজক উত্তর আমেরিকা বা ওশেনিয়াই সম্ভাব্য আয়োজক হবে। অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে থাকায় যুক্তরাষ্ট্রেই ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা অনেক বেশি।
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ৪৮ দল। তিন দেশ মিলিয়ে বিশ্বকাপও হয়েছে প্রথমবারের মতো। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে হয়েছে ১০৪ ম্যাচ। যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২ স্টেডিয়ামে হয়েছে ম্যাচগুলো। এই বিশ্বকাপের মাঝেই হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানি ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন। বিবিসিকে সে সময় তিনি বলেছিলেন, ‘২০৩৮ সালের আয়োজক নির্ধারণে বিড তো হবে। সেই বিড নিয়ে লাফালাফি বাদ দিয়ে চলমান বিশ্বকাপটা ভালোমতো শেষ করতে চাই।’
ফিফার বর্তমান আবর্তন নীতি জার্মানির ২০৩৮ বিশ্বকাপ আয়োজনে বড় বাধা মনে করা হচ্ছে। তবে জার্মানদের আশা, ফিফা নিয়মটি সংশোধন করবে। তাতে করে সম্ভবত ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্বে কোনো ইউরোপীয় দলের জন্য আয়োজক হওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। এর আগে ১৯৭৪ ও ২০০৬ সালে এই দুইবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল। ১৯৭৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক জার্মানি। ৩২ বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় হয়েছিল জার্মানরা।
১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।

জিন্নাতের হাত ধরেই দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। এর আগে এশিয়াডের ব্যক্তিগত ইভেন্টে ১৯৮৬ সালে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন
৩ মিনিট আগে
যেকোনো প্রতিযোগিতায় দর্শকদের নজর থাকে তারকা খেলোয়াড়দের ওপর। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগেও সবার চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফেরান তোরেসদের ওপর। কিন্তু দর্শকদের আগ্রহ এবার শুধুই তাঁদের নিয়ে—এটাকেও পুরোপুরি সঠিক বলা ঠিক হবে না। এবারের নেশনস লিগের ডাগআউটে
৪২ মিনিট আগে
বিদেশের লিগে তাসকিন আহমেদ যে একেবারে নতুন, তা কিন্তু নয়। লঙ্কা প্রিমিয়ার লিগসহ (এলপিএল) জিম্ব-আফ্রো টি-টেন, আবুধাবি টি-টেনেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তিনি নাম লিখিয়েছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)।
২ ঘণ্টা আগে
জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমস এরই মধ্যে শুরু হয়ে গেছে। মেয়েদের ক্রিকেটও শেষ। কিন্তু ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এশিয়ান গেমস শুরুর আগে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন। টুর্নামেন্টের ফাইনালে ওঠাই তাঁর লক্ষ্য।
২ ঘণ্টা আগে