কাতার বিশ্বকাপে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি। পঞ্চমবারের চেষ্টায় প্রথমবার বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অধরা স্বপ্নপূরণে নিজে তো দুর্দান্ত অবদান রেখেছেনই, সঙ্গে সতীর্থরাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতাতে।
তাই খুশি হয়ে এবার সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি। শুধু সতীর্থদের নয়, বিশ্বকাপের অংশ হিসেবে থাকা কোচিং স্টাফসহ সবাইকে। সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার দিয়েছেন তিনি। আইফোন ১৪ মডেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য সান।
বিশেষ উপহার বলার কারণ হচ্ছে, সোনার প্রলেপ তো আছেই, সঙ্গে ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তিন তারকার লোগো, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর লেখা আছে। সঙ্গে ফোনে খোদাই করা রয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২।
আইফোনগুলো তৈরি করেছে আইডিজাইন গোল্ড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন লিওনস বলেছেন, ‘লিওনেল শুধু সর্বকালের সেরা ফুটবলারই নন, তিনি আইডিজাইনের অন্যতম বিশ্বস্ত গ্রাহকদের একজন। বিশ্বকাপজয়ের কিছুদিন পর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বিশেষ উপহার দিয়ে শিরোপাজয়ের অবিশ্বাস্য মুহূর্তটি উদ্যাপন করতে চান তিনি। তবে ঘড়ির মতো সাধারণত যেসব উপহার দেওয়া হয় তেমন কিছু চাননি তিনি। তাই নামসহ সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার পরামর্শ দিলে তিনি পরিকল্পনাটি পছন্দ করেন।’
বিশেষ মডেলের আইফোন ১৪ তৈরিতে ২৪ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন লিওনস। ৩৫টি আইফোনে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যয় করেছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১২ ঘণ্টা আগে