উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।

৩৯ দিনের বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলার-কোচরা যাঁর যাঁর দেশে ফিরেছেন।একের পর এক শিরোপা জেতা আর্জেন্টিনা এবার নিউজার্সির ফাইনালে মুখ থুবড়ে পড়েছে। দেশে ফেরার পর লিওনেল স্কালোনিকে সংবাদমাধ্যমের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এক পর্যায়ে তিনি খেপে গিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়েছেন।
৮ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এখনো শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।
১ ঘণ্টা আগে
খেলোয়াড় দলবদলে ইউরোপীয় ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে নিয়মিতই। আজ এক ফুটবলারকে মোটা অঙ্কের টাকায় কিনলেও সেই রেকর্ড যে দীর্ঘস্থায়ী হয়, ব্যাপারটা তা নয়। এইতো মাত্র এক মাসের ব্যবধানেই চেলসি ইংল্যান্ডের তারকা ফুটবলারকে প্রায় ২ হাজার কোটি টাকায় কিনে গড়ল নতুন রেকর্ড।
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
২ ঘণ্টা আগে