
বিশ্বকাপের মালিকানা আংশিক বিক্রির খবর প্রস্তাব দেওয়ার পরই ফিফা তোপের মুখে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে দাঁড়িয়ে গেছেন অনেকেই। তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা এখন। তিন কনফেডারেশন এবার ফিফাকে ধুয়ে দিয়েছে।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় উয়েফা ছাড়ার বিষয়ে ওই নারীর সঙ্গে সমঝোতা করা হয়। এর আওতায় ছয় অঙ্কের অর্থ পেয়েছিলে ইনফান্তিনোর কথিত পরকীয় প্রেমিকা। বিষয়টি সামনে আসার পর উয়েফার সুইজারল্যান্ডের নিয়ন সদর দপ্তরে উদ্বেগ তৈরি হয়

বিভিন্ন আঞ্চলিক ফুটবল সংস্থার বিরোধিতার জেরে বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন ইনফান্তিনো। এরপরই শনিবার সকালে তাঁর নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে পরিবর্তনের দাবি তোলে উয়েফা।

উয়েফা চলতি সপ্তাহের মধ্যেই স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্সসহ তাদের ৫৫ সদস্য দেশের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে। বৈঠকে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি নিজেদের সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা হবে। প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, সেই বৈঠকে বিশ্বকাপ বয়কটের বিষয়টিও থাকত