
তর তর করে এগিয়ে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শেষ বত্রিশেরও প্রায় অর্ধেক ম্যাচ হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ধাপ শেষ ষোলোর তিন ম্যাচের লাইনআপ এরই মধ্যে ঠিক হয়েছে। শেষ বত্রিশের বাধা পেরোনো ফ্রান্স এরপর খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। শেষ ষোলোর ম্যাচের আগে কয়েক দিন সময় থাকলেও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের দুশ্চিন্তা শুরু হয়ে গেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ১২ ও ৩৪ নম্বরে অবস্থান করছে জার্মানি ও প্যারাগুয়ে। তবে এবারের বিশ্বকাপে যেভাবে চমকের পর চমক দেখা যাচ্ছে, তাতে এসব র্যাঙ্কিংয়ের কী যায় আসে! বোস্টনে পরশু রাতে জার্মানির বিপক্ষে মূল ম্যাচ ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে প্যারাগুয়ে। জয়ের পর প্যারাগুয়ের ফুটবলারদের মধ্যে দেখা যায় বাধভাঙা উচ্ছ্বাস। আনন্দে আত্মহারা হয়ে সতীর্থরা যেন গোলরক্ষক অরলান্দো হিলের কোলেই উঠতে চাইলেন।
বোস্টন থেকে ৪৫৫ কিলোমিটার দূরে আরেক ভেন্যু নিউজার্সিতে গত রাতে শেষ বত্রিশের আরেক ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে প্যারাগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেল ফ্রান্স। ৪ জুলাই বাংলাদেশ সময় মধ্যরাতে ফিলাডেলফিয়ায় মাঠে গড়াবে শেষ ষোলোর ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ। তবে এমবাপ্পে এখনই প্যারাগুয়েকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন। সুইডিশদের হারানোর পর সাংবাদিকদের ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘জার্মানিকে যে তারা (প্যারাগুয়ে) খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেটা ম্যাচ দেখেই বোঝা গেছে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। ম্যাচটা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছি।’
গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়র-হ্যারি কেইনদের সঙ্গে সমান তালে এগোচ্ছেন এমবাপ্পে। গত রাতে সুইডেনের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ড জোড়া গোল করে ছুঁয়েছেন লিওনেল মেসিকে। এবারের বিশ্বকাপে মেসি, এমবাপ্পে দুজনেই ছয়টি করে গোল করেছেন। যার মধ্যে এমবাপ্পের ৪৫ মিনিটের সময়ের গোলে অ্যাসিস্ট করেছেন উসমান দেম্বেলে। এরপর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি এমবাপ্পে করেছেন মাইকেল ওলিসের অ্যাসিস্টে।
ওলিসে গত রাতে আরও একটি গোলে অবদান রেখেছেন। নিউজার্সিতে সুইডেনের বিপক্ষে ৫৩ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন ব্র্যাডলি বারকোলা। জয়ের পর এমবাপ্পে জানিয়েছেন, শুধু নিজেকে নিয়েই নয়, তিনি ভাবেন পুরো দল নিয়ে। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি কে, কীভাবে খেলি, সে ব্যাপারে ১০০ ভাগ সচেতন। বিষয়টি আমাকে নিয়ে নয়, দলকে নিয়ে। ভালো খেলেছি আমরা। তবে আমার মতে আরও উন্নতির সুযোগ রয়েছে।’
এমবাপ্পে-মেসি দুজনের ২০২৬ বিশ্বকাপে গোল সংখ্যা ৬ হলেও গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে এমবাপ্পে। কারণ, ৬ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন এমবাপ্পে। তবে মেসির কোনো অ্যাসিস্ট নেই।
সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিক করে মেসির কাছ থেকে গোল্ডেন বুট ছিনিয়ে নিয়েছিলেন। এমবাপ্পে ও মেসি ৮ ও ৭ গোল করেছিলেন। তবে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় এমবাপ্পের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। শিরোপা ধরে রাখার অভিযানে নেমে ব্যর্থতাই হয়েছিল এমবাপ্পের সঙ্গী। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্সের অংশীদার ছিলেন তিনি।

এবারের বিশ্বকাপে চমক দেখা যাচ্ছে নিয়মিতই। স্পেন-কেপভার্দে ম্যাচ গোলশূন্য ড্র, পর্তুগাল-ডি আর কঙ্গো ম্যাচ ১-১ গোলে ড্রর মতো অঘটন ঘটেছে নকআউট পর্বেও। জার্মানির বিপক্ষে পরশু ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শেষ ষোলোতে ওঠে প্যারাগুয়ে।
২৮ মিনিট আগে
নকআউট পর্বে চ্যাম্পিয়ন দলগুলোকে এভাবেই চেনা যায়, যেভাবে হিউস্টনে জাপানের বিপক্ষে লড়াই করল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আসা গোলে ২-১ ব্যবধানের এই রুদ্ধশ্বাস জয় ব্রাজিলিয়ান দলে সেই লড়াকু মানসিকতা তৈরি করেছে, যার অভাব দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সহ-আয়োজক বলে কথা। তারা যদি দাপট দেখিয়ে না খেলে, তাহলে কী করে হয়! প্রসঙ্গটা যে মেক্সিকোকে নিয়ে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। চার ম্যাচের চারটিতে জিতে তারা কেটেছে শেষ ষোলোর টিকিট।
৩ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এবারের ফুটবল বিশ্বকাপে দুজনেই পাল্লা দিয়ে গোল করছেন। তবে গোল্ডেন বুট নয়, এমবাপ্পের লক্ষ্য আরও বড়। ২০২২ সালে কাতারে যে বিশ্বকাপ তিনি খুইয়েছেন, সেই শিরোপা পুনরুদ্ধারের বার্তা দিলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।
৪ ঘণ্টা আগে