
বিশ্বকাপের চিরকালীন স্মৃতিগুলো সাধারণত এমন কিছু ম্যাচ দিয়েই তৈরি হয়, যা সময়ের আবর্তনে ফুটবল রূপকথায় রূপ নেয়। নিউ জার্সি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়টি স্রেফ শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচ ছিল না, বরং তা ছিল ফরাসি ফুটবলের নিখাদ সৌন্দর্য। দিদিয়ের দেশমের শিষ্যরা মাঠের খেলায় যে নান্দনিকতার জন্ম দিলেন, তা লম্বা সময় ফুটবলপ্রেমীদের মনে গেঁথে থাকবে।
ফিলাডেলফিয়ায় পরবর্তী রাউন্ডে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে এই এক ম্যাচ দিয়েই ফুটবল ইতিহাসের একাধিক বিশ্ব রেকর্ড সম্পূর্ণ নিজেদের করে নিয়েছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে সুইডেন বেশ জমাট ডিফেন্সিভ ব্লক তৈরি করে। তবে ৪৫ মিনিটে উসমান দেম্বেলের বুদ্ধিদীপ্ত পাসে বক্সে বল পেয়ে সুইডিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে চতুর এক ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা, যেখানে অরেলিয়ে চুয়ামেনির পাস থেকে সুইডিশ ডিফেন্স চিরে মাইকেল ওলিসের বাড়িয়ে দেওয়া নিখুঁত থ্রু বলটি ছিল দেখার মতো। পুরো ম্যাচে ওলিসে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। ৭৫ মিনিটে ওলিসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে দূরের পোস্ট দিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে।
এই জয়ের রাতে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন এমবাপ্পে। চলতি আসরে ৬ গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসাকে টপকে ১৮ গোল নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে বসেছেন তিনি।
একই সঙ্গে নকআউট পর্বে ১০ গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপের নকআউট ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে মাত্র ৪ ম্যাচে এমবাপ্পের ৬ গোল ও ওলিসের ৫ অ্যাসিস্টের রসায়ন ফ্রান্সকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। এ ছাড়া প্রথম দল হিসেবে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে অন্তত ২টি এবং টানা ৫ ম্যাচে অন্তত ৩টি গোল করার বিরল রেকর্ড গড়ল ফ্রান্স।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে