২০১৯ সালের ক্যাসিনো কেলেঙ্কারি। এরপর প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমন। দুই ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ধাক্কায় টালমাটাল আরামবাগ ক্রীড়া সংঘ। অনলাইন বেটিং বা স্পট ফিক্সিংয়ের দায়ে আগামী দুই মৌসুম আরামবাগকে প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত বছরের ডিসেম্বরে ডাগআউটে ফোন ব্যবহার করে সন্দেহের জন্ম দেন আরামবাগের ততকালীন ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য। আরামবাগসহ এবারের লিগ থেকে অবনমন হওয়া আরেক দল ব্রাদার্স ইউনিয়নের পাঁচটি ম্যাচ ছিল সন্দেহের আওতায়। এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকেও তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছিল বাফুফেকে।
অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আরামবাগকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। এক মাসের মধ্যে এই টাকা জমা দিতে হবে ক্লাবকে। আগামী দুই মৌসুম আরামবাগকে নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগে। উন্নতি হলেও আরামবাগকে খেলতে হবে প্রথম বিভাগেই। যদি প্রথম বিভাগেও অবনমন হয় তাহলে দ্বিতীয় বিভাগে খেলতে হবে তাদের।
শাস্তি পেয়েছেন আরামবাগের সাবেক কর্মকর্তারাও। আজীবন নিষিদ্ধ হয়েছেন দলটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ফিটনেস ট্রেইনার মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন। ভারতীয় ফিটনেস ট্রেনার সঞ্জয় বোস, ভারতীয় এজেন্ট আজিজুল হক নিষিদ্ধ হয়েছেন ১০ বছরের জন্য। ক্লাবের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচ বছরের জন্য।
এক অস্ট্রেলিয়ানসহ তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আরামবাগের আট ফুটবলার। নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফারসহ দুই বছরের জন্য সব ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন পাঁচ ফুটবলার।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৯ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১০ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১১ ঘণ্টা আগে