
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের মেয়েদের ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করেছে তারা।
গতকাল নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ধরে রাখে শিরোপা। এর আগেরবারও ২০২২ সালে নেপালকে হারিয়ে শিরোপা জেতেন সাবিনা-মারিয়ারা।
দেশের ফুটবলের মাথা উঁচু করে দিয়ে আজ ঢাকায় ফিরে আবারও ছাদখোলা বাসে করে ঘুরেছেন সাফজয়ী মেয়েরা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি জানাতে তাঁদের পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ নারী দল ও পুরো ম্যানেজমেন্টকে প্রশংসা জানিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা আমাদের নারী ফুটবল দল নিয়ে অত্যন্ত গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের এই উদ্যাপনে যোগ দিয়েছে বিসিবি। তাদের জয় বাংলাদেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের জন্য অনুপ্রেরণা ও আশার কাজ করবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটিকেও অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘বিসিবি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে অঙ্গীকারবদ্ধ। এই ঐতিহাসিক বিজয় দেশজুড়ে মেয়েদের ক্রীড়াজগতের প্রতি আগ্রহ ও সমর্থন বাড়িয়ে দেবে।’

আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছিল। তবে এবার আর তা হলো না।
১১ ঘণ্টা আগে
ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানের ফুটবল কর্মকর্তাদের যে অভিজ্ঞতা, তাতে বিশ্বকাপে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, অনেক কিছুই বিবেচনার আছে বলে মনে করছে ইরান।
১১ ঘণ্টা আগে
সতীর্থদের ধুয়ে দেওয়া লিটন দাসের কাছে নতুন কিছু নয়। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারের পর লিটন ধুয়ে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারীকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর টেলএন্ডার ব্যাটারদের ধুয়ে দিয়েছেন লিটন।
১২ ঘণ্টা আগে
কোন সংস্করণ বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে—দেড় বছর আগেও এই প্রশ্ন করা হলে টি-টোয়েন্টি আলোচনাতেই আসত না। কারণ, মারদাঙ্গা ক্রিকেট খেলার যে অভ্যাসটা দরকার, সেটা তেমন একটা দেখাই যায় না বাংলাদেশের মধ্যে। উপরন্তু তাসের ঘরের মতো ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। প্রাপ্তি-অপ্রাপ্তির প্রসঙ্গ এলে তিনি উত্তরটা শুনতে চাইলেন
১৩ ঘণ্টা আগে