
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ১৮ বছর বয়সী এই দুই ভাইয়ের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি আনুষ্ঠানিকতা সময়মতো শেষ হলে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তাঁদের পাওয়া যাবে।
গতকাল নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ফাহাদ করিম বলেন, ‘আমরা আগে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করছি। সুলিভান ভাইদের ক্ষেত্রে অধিকাংশ গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।’
ফাহাদ করিমের জানান, দুই ভাইয়ের জন্মসনদ সংগ্রহ ও যাচাই করা হয়েছে এবং পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। এখন নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়াই শেষ ধাপ, যার জন্য চলতি সপ্তাহেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আবেদন জমা দেওয়ার পর আমরা আশা করছি দ্রুত পাসপোর্ট ইস্যু করা হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৪ বা ১৫ মার্চের দিকে তারা ঢাকায় পৌঁছাতে পারে।’
রোনান ও ডেক্লানের নানি বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তারা। তাদের বড় ভাই কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। আরেক ভাই কাভান সুলিভান অপেক্ষায় রয়েছেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার।
মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২৩ মার্চ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।

এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
২৩ মিনিট আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
২ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
২ ঘণ্টা আগে