লিওনেল মেসির চমৎকার গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্রথমার্ধের লড়াইয়ে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।
মায়ামিতে ম্যাচের শুরু থেকেই বিশ্বচ্যাম্পিয়নদের দারুণভাবে আটকে রেখেছিল কেপ ভার্দে। রক্ষণভাগে শক্ত প্রতিরোধ গড়ে পানি পানের বিরতি পর্যন্ত আলবিসেলেস্তে আক্রমণভাগকে প্রায় বোতলবন্দী করে রেখেছিল আফ্রিকার দলটি। তবে ম্যাচের ২৯ মিনিটে কেপ ভার্দের সেই ডিফেন্সের তালা ভাঙেন লিওনেল মেসি। আর গোলটি ছিল চেনা ফুটবলীয় জাদুরই এক অনন্য নিদর্শন।
মাঠের ফাঁকা জায়গায় পজিশন নিয়ে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো একটি চমৎকার দূরপাল্লার বল নিয়ন্ত্রণে নেন মেসি। গোলপোস্ট থেকে মাত্র সাত গজ দূরে দাঁড়িয়ে চোখের পলকে নেওয়া এক জোরাল শটে বল পাঠিয়ে দেন জালে। কেপ ভার্দের গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। চলতি বিশ্বকাপে এটি তাঁর সপ্তম গোল।
নিজের ঐতিহাসিক ৩০তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা মেসির এই চোখধাঁধানো গোলে উল্লাসে মেতে ওঠে পুরো মায়ামি স্টেডিয়াম। আর এই গোলের সুবাদে ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করা লিওনেল স্কালোনির মুখেও ফুটেছে স্বস্তির হাসি। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক পাসিং ফুটবলের যে নান্দনিক রূপান্তর স্কালোনি এনেছেন, প্রথমার্ধের এই ব্রেকথ্রু তারই ফল। এই ম্যাচের জয়ী দল পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে মিসরের।

এজন্যই তারা বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। বিশ্বচ্যাম্পিয়নদেরও কোনোভাবে ছাড় দিচ্ছে না। লিওনেল মেসির গোলে সহজেই শেষ ষোলোয় পা রাখার স্বপ্ন দেখা আর্জেন্টিনা অবশেষে ধাক্কা খেল। ৫৯ মিনিটে দেরোয় দুয়ার্তের গোলে ম্যাচে ১–১ সমতা ফিরিয়েছেে কেপ ভার্দে।
২৭ মিনিট আগে
তবে ম্যাচের ২৯ মিনিটে আর শেষ রক্ষা হয়নি তাদের। লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো চমৎকার এক পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মেসি। এর পর গোলপোস্ট থেকে মাত্র সাত গজ দূর থেকে চোখের পলকে নেওয়া এক জোরাল শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি
১ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে
১ ঘণ্টা আগে
সব বিদায়ের শব্দ এক নয়। কেউ বিদায় নেয় করতালির মধ্যে, কেউ ট্রফি হাতে। আবার কিছু বিদায় আসে নীরবে চোখের কোণে জমে থাকা জল, দীর্ঘশ্বাস আর অপূর্ণতার ভার নিয়ে। লুকা মদরিচের বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ার মুহূর্তটি ছিল ঠিক তেমনই।
২ ঘণ্টা আগে