
এজন্যই তারা বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। বিশ্বচ্যাম্পিয়নদেরও কোনোভাবে ছাড় দিচ্ছে না। লিওনেল মেসির গোলে সহজেই শেষ ষোলোয় পা রাখার স্বপ্ন দেখা আর্জেন্টিনা অবশেষে ধাক্কা খেল। ৫৯ মিনিটে দেরোয় দুয়ার্তের গোলে ম্যাচে ১–১ সমতা ফিরিয়েছেে কেপ ভার্দে।
মায়ামিতে শেষ বত্রিশের লড়াইয়ে প্রথম ২৫ মিনিট বিশ্বচ্যাম্পিয়নদের বেশ ভালোভাবেই বোতলবন্দী করে রেখেছিল কেপ ভার্দে। প্রথমার্ধের সপ্তম মিনিটে প্রথম সুযোগটি তৈরি করেছিল তারাই, তবে মেন্ডেসের নেওয়া শট সহজেই লুফে নেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেস। এর পর আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও গোলমুখ খুলতে পারছিল না। ১৫তম মিনিটে মেসির শট পোস্টের বাইরে দিয়ে যায় এবং ১৮তম মিনিটে তাঁর নেওয়া ফ্রি-কিকটি সরাসরি জমা হয় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার গ্লাভসে। ২৫ মিনিটের পানি পানের বিরতি পর্যন্ত বেশ স্বস্তিতেই ছিল আফ্রিকান দলটি।
তবে ম্যাচের ২৯ মিনিটে আর শেষ রক্ষা হয়নি তাদের। লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো চমৎকার এক দূরপাল্লার বল বুটের বাইরের অংশ দিয়ে নিয়ন্ত্রণে নেন মেসি। এর পর গোলপোস্ট থেকে মাত্র সাত গজ দূর থেকে চোখের পলকে নেওয়া এক জোরালো শটে বল জালের ছাদে পাঠিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি গোলে সরাসরি অবদান (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখার অনন্য রেকর্ড গড়লেন মেসি, যা ছাড়িয়ে গেছে পেলে ও কিলিয়ান এমবাপ্পেকে।
বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে কেপ ভার্দেকে সমতায় ফেরান দেরোয় দুয়ার্তে। ডান প্রান্ত থেকে রায়ান মেন্ডেস আর্জেন্টিনার বক্সের ভেতর নিচু করে একটি ক্রস (পাস) বাড়িয়েছিলেন। বলটি থামাতে লিসান্দ্রো মার্তিনেস সামনে এগিয়ে এলেও বলটি অবিশ্বাস্যভাবে তাঁর দুই পায়ের ফাঁক গলে সোজা চলে যায় বক্সের ভেতরে। সেখানে একদম সঠিক সময়ে ওত পেতে ছিলেনদেরয় দুয়ার্তে। গোলপোস্টের বেশ কঠিন কোণ থেকে শরীর বাঁকিয়ে দারুণ এক শট নেন। আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেস বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও শটটি এতটাই নিখুঁত ছিল তাঁর হাতকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

মায়ামির মঞ্চস্থ হলো এক শ্বাসরুদ্ধকর মহাকাব্য। বিশ্বকাপের শেষ বত্রিশের এই মঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে, তিন ড্রয়ের জাদুকরী সমীকরণ মিলিয়ে নকআউটে আসা আফ্রিকান দলটির আত্মবিশ্বাসের গল্পটা কোনো রূপকথার চেয়ে কম ছিল না।
১ মিনিট আগে
কেপ ভার্দের গল্প শেষ হওয়ার নয়। পিছিয়ে পড়লেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা শেখাচ্ছে তারা। তাও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। মায়ামিতে শেষ বত্রিশের লড়াই তাই অতিরিক্ত সময়েও রূপ নিয়েছে সমতায়। ম্যাচের ১০৩ মিনিটে দুর্দান্ত এক গোলেে ব্যবধান ২–২ করেছেন সিডনি লোপেস।
২৫ মিনিট আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৯২ মিনিটে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-১ করেছেন কেপ ভার্দের বিপক্ষে।
৩৫ মিনিট আগে
বিশ্বকাপের শেষ বত্রিশের শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে লিওনেল মেসির বিশ্বরেকর্ড গড়া গোলের পর দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তের ঐতিহাসিক সমতায় ম্যাচ এখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছে
১ ঘণ্টা আগে