
শিলংয়ের মতো ঢাকায়ও দেখা গেল একই দৃশ্য। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে এক মিনিটও খেলার সুযোগ পাননি। একই ঘটনার পুনরাবৃত্তি কি আবারও হবে?
এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক জামালের কাছে তাই প্রশ্ন, এই ম্যাচে খেলতে পারবেন কিনা। যদিও কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে খেলতে না পারলে কষ্ট পাবেন তিনি।
শেষ মুহূর্তের প্রস্তুতিতে আজ সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। সেখানেই শুরুর একাদশ ঠিক করবেন কাবরেরা। এর আগে সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘আমি সব সময়ই খেলতে চাই। ১০ মিনিট হোক বা ৬০ মিনিট। তবে খেলতে না পারাটা যন্ত্রণাদায়ক। কিন্তু দিন শেষে দল সবার আগে। যারা খেলবে তাদের শুভকামনা ও উৎসাহ দেব নিজের সেরাটা দেওয়ার জন্য।’
সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শোনা যায় এখনো। অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। তাই কাল গ্যালারি দর্শকে পূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তা নিয়ে ফুটবলারদের ওপর চাপ থাকার কথা। তবে জামাল সেসব গায়ে মাখছেন না। তিনি বলেন, ‘দর্শক ১০ জন হোক বা ২০ হাজার— চাপটা একই থাকে। আমাদের পারফর্ম করতে হবে। তাই কত মানুষ আসবে, সেটা আমাদের কাছে কোনো মানে রাখে না। অবশ্যই আমরা চাপ অনুভব করি। কিন্তু এসব বিষয় ভুলে যেতে হবে। আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। আমাদের দল নিয়ে ভাবতে হবে আর ভাবতে হবে, কীভাবে আমরা এই ম্যাচটা জিততে পারি।’
জাতীয় স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষে শেষবার খেলেছিল বাংলাদেশ। ১০ বছর আগের সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকেরা। জামালকে তখন জাতীয় দলে নতুনই বলা যায়। এখন তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এবারও চেষ্টা থাকবে আগে গোল করার। তবে তিন পয়েন্ট অর্জন করাটাই মূল লক্ষ্য। জামাল বলেন, ‘প্রথমে গোল করতে পারলে ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকবে। তবে অবশ্যই ম্যাচটি আমাদের জিততে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জেতার জন্য গোল দরকার। এরপর যদি ক্লিনশিট রাখতে পারি সেটা আরও ভালো। তবে ১-০ হোক ৩-০ গোলে, দিন শেষে আমরা তিন পয়েন্ট পাব। এটাই আমাদের মূল লক্ষ্য।’
সিঙ্গাপুরের শক্তির দিক তুলে ধরে জামাল আরও বলেন, ‘সিঙ্গাপুর বল দখলে খুব ভালো। তাই আমাদের বাধা সৃষ্টি করতে হবে। আক্রমণে ওঠার ক্ষেত্রে ও সেট পিসের দিক থেকে তারা খুব শক্তিশালী। মালদ্বীপের বিপক্ষে ৩ গোলের দুটিই তারা সেট পিস থেকে করেছে। তাই সেগুলো কীভাবে নষ্ট করা যায়, তা নিয়ে আলাপ হয়েছে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে