ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এমনই ঘোষণা দিয়েছে ফ্রান্স দলের পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকি। অথচ ফাইনাল শুরু হতে আরও কয়েক ঘণ্টা বাকি।
আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলই আজ তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। ফলে আজ যে দল জিতবে, তাদের জার্সিতে একটি তারকা চিহ্ন বাড়বে। বর্তমানে তাদের জার্সিতে দুই তারকা রয়েছে। অর্থাৎ, যে দল যতবার চ্যাম্পিয়ন, তাদের জার্সিতে ততটি তারকা থাকে।
এই হিসাব করেই লুসাইল স্টেডিয়ামে দুই দলের খেলতে নামার আগে ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তিন তারকা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে নাইকি। কিন্তু এটি করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে তাদের। প্রতিষ্ঠানটির এমন হাস্যকর কাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়ার মুখে ফ্রান্স। কারণটা সবার জানা, আর্জেন্টিনার কাছে হারলেই ট্রোলের শিকার হতে হবে তাদের।
অতি লোভে তাতি নষ্ট—প্রবাদটি মনে হয় ভুলে গেছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। তা না হলে ব্যাক্সটারকে দেখে শিক্ষা নিতে পারত প্রতিষ্ঠানটি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে এমনটি ধরে নিয়ে ১৮ হাজার জার্সি তৈরি করেছিলেন ইংল্যান্ডের এই ব্যবসায়ী। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে বাদ পড়ায় মাথায় হাত দিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
নাইকি আর্থিক ক্ষতির মুখে পড়বে কি না, তা ফাইনাল শেষ হলেই বোঝা যাবে। কিন্তু তার আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তাদের বিশাল ভুলের জন্য ফরাসি সমর্থকেরা মনে করছেন এখন বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। দেশটির এক সমর্থক লিখেছেন, ‘এটি খারাপ ফল আনবে। এখন নিশ্চিতভাবেই আমরা ফাইনালে হারব।’ আরেকজন লিখেছেন, ‘এটি দুর্ভাগ্য নিয়ে আসবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা (ফ্রান্স) জিতছে না।’ নিজেদের অপয়া করতেই এমন কাজটি করেছেন বলে একজন লিখেছেন ,‘তারা আমাদের অপয়া বানাবে।’ নাইকির মূর্খতা নিয়ে আরেকজন লিখেছেন, ‘ভুল থেকে তারা শিক্ষা নেয়নি।’
তবে মজার বিষয় হচ্ছে, বিক্রির জন্য নিজেদের ওয়েবসাইটে ফ্রান্সের দুই তারকার জার্সির ছবি দিয়েছে নাইকি। আর ক্যাপশনে ‘তিন তারকা’ জার্সি বিক্রির কথা লিখেছে প্রতিষ্ঠানটি। পরে বিষয়টি ভাইরাল হলে দ্রুতই ক্যাপশনটি সরিয়ে ফেলে নাইকি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
৯ মিনিট আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
৩৭ মিনিট আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই আলোচনায় জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা। ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে নাইট ক্লাবের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
১ ঘণ্টা আগে