
সন্দেহাতীতভাবে ডারউইন টেস্টের লাগাম এখন বাংলাদেশের হাতে। বর্তমান পরিস্থিতি থেকে জিততে হলে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে অস্ট্রেলিয়াকে। নাজমুল হোসেন শান্ত অবশ্য ফলাফল নিয়ে ভাবছেন না। প্রতি সেশনে ভালো ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন বাংলাদেশ অধিনায়ক।
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করতে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এখান থেকে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে চাইলে দারুণ কিছুই করে দেখাতে হবে বাকি ব্যাটারদের। পরের ব্যাটাররা ভালো কিছু করতে না পারলে ম্যাচ হাতছাড়া করতে হবে স্বাগতিকদের।
তৃতীয় দিনের খেলা শেষে শান্ত বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।’
প্রথম তিন দিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই দুই বিভাগেই দারুণ ক্রিকেট খেলছে সফরকারীরা। তাই সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসা করতে ভুলেননি শান্ত, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’
শান্ত জানালেন, দলের এমন টানা পরিশ্রমের ফসল, ‘আমরা সব সময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে