
৮-০ গোলের স্কোরলাইন বলে দিচ্ছে ম্যানচেস্টার সিটি কী পরিমাণ দাপট দেখিয়েছে মাঠে। ইতিহাদে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে গত রাতে স্যালফোর্ড সিটি পাত্তাই পায়নি ম্যানসিটির কাছে। দাপুটে জয়ের রাতে বোমা ফাটালেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।
স্যালফোর্ড সিটির বিপক্ষে গত রাতে বেঞ্চ তো দূরে থাক, ম্যান সিটির দলেই ছিলেন না কাইল ওয়াকার। তারকা এই ডিফেন্ডারকে কেন সিটি দলে রাখেনি, সেই প্রশ্ন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছে গার্দিওলার কাছে। সিটি কোচ বলেন, ‘ব্যাপারটা আমার জন্য বলা সহজ না। কারণ, তাকে (ওয়াকার) আমার বলা উচিত ছিল। তবে এখন তো সে নেই। দুই দিন আগে কাইল বলল ক্যারিয়ারের শেষের দিকে বিদেশে খেলার চেষ্টা করছে।’
২০১৭ থেকে ম্যান সিটিতে খেলছেন ওয়াকার। তিনিই (ওয়াকার) ক্লাব পরিচালক সিকি বিগিরিস্টেইনের সঙ্গে গত বৃহস্পতিবার দেখা করেছিলেন বলে জানিয়েছেন গার্দিওলা। তবে সিটি কোচ মনে করেন, জানুয়ারি উইন্ডোতে ওয়াকার অন্য ক্লাবে যাওয়ার অনুমতি চাইতে গেলেও এমন কিছু নিশ্চিত করে বলা যাবে না। গার্দিওলা বলেন, ‘সে আমাদের রাইট ব্যাক। এমন কিছু দিয়েছে যা আমাদের কখনোই ছিল না। এখন সে বিভিন্ন কারণে অন্য দেশে কয়েক বছর খেলতে চাচ্ছে। যাদের চিন্তাভাবনা এই দল নিয়ে, তাদের আমি চাই। সে (ওয়াকার) সিকি বিগিরিস্টেইনের কাছে গিয়েছিল। তার মানে এটা নয় যে এমনটা হবেই। কারণ, পরিস্থিতি কী হবে সেটা বলতে পারেন না।’
চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ—২০২২-২৩ মৌসুমে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। তখনই বায়ার্ন মিউনিখ ২ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ওয়াকারকে। তখন এক নৈশভোজে ওয়াকারকে বুঝিয়ে সিটিতে রেখে দিয়েছিলেন বলে গার্দিওলা গত রাতে জানিয়েছেন। সিটি কোচ বলেন, ‘সে দুই বছর আগেই ছাড়তে চেয়েছিল। সেটা ট্রেবল জেতার পর। বায়ার্ন তাকে প্রস্তাব দিয়েছিল। তবে সেটা যথেষ্ট ছিল না। ক্লাব তাকে বলল কতটা গুরুত্বপূর্ণ সে। গত কয়েক বছরে আমরা যে সফলতা পেয়েছি, কাইলকে ছাড়া সম্ভব হতো না। এটা পুরোপুরি অসম্ভব।’
ইতিহাদে গত রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্লিং হালান্ডের সময়টা কেটেছে বেঞ্চে বসে। ফিল ফোডেন, ম্যানুয়েল আকাঞ্জি, মাতেও কোভাচিচ এই তিন খেলোয়াড়কে সিটি বদলি খেলোয়াড় হিসেবে খেলিয়েছে। মূল একাদশে এসে জেমস ম্যাকাতি করেছেন হ্যাটট্রিক। জেরেমি ডোকু করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন জ্যাক গ্রিলিশ, নিকো ও’রেলি ও ডিভিন মুবামা। বিবিসি ম্যাচ অব দ্য ডেতে গার্দিওলা বলেন, ‘আমি এখানে ৫০০ ম্যাচের ওপর কোচের দায়িত্বে আছি। ৪৮৭ বা ৪৮৮ ম্যাচ ভালো খেলেছি। সেক্ষেত্রে ১১,১২ অথবা ১৩ ম্যাচ বাজে হতে পারে।’

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
১১ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১৩ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
১৪ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১৫ ঘণ্টা আগে