Ajker Patrika

রোনালদোকে ফেরাতে সৌদি ক্লাবের কাছে অনুরোধ

ক্রীড়া ডেস্ক    
রোনালদোকে ফেরাতে সৌদি ক্লাবের কাছে অনুরোধ
নভেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে। ছবি: এএফপি

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পরিস্থিতি তো কম ঘোলাটে হয়নি। এক ম্যাচে পুরো ৯০ মিনিট বসিয়ে রাখার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে ঝগড়া, ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনা, এমনকি পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এবার তাঁকে পেতে আল নাসরের দ্বারস্থ হয়েছে পর্তুগাল।

রোনালদোকে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ফেরাতে আল নাসরের কাছে এফপিএফ অনুরোধ করেছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আররিয়াদিয়াহ-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে। এমনকি তাঁর আল নাসরের সতীর্থ জোয়াও ফেলিক্স, স্যামুয়েল কস্তাকেও ফেরাতে এফপিএফ অনুরোধ করেছে বলে জানা গেছে। উয়েফা নেশনস লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোতে এই তিন ফুটবলারকে খেলানোর পরিকল্পনা রয়েছে পর্তুগালের।

রোনালদোকে ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তার সূত্রপাত হয়েছিল সেপ্টেম্বরে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পে। একাদশে খেলার সুযোগ ও নিজের খেলার সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। পরবর্তীতে ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন বলে এফপিএফ রোনালদো ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল। ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছিল।

ঘটনার দিন থেকেই শাস্তি কার্যকর হওয়ায় বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলতে রোনালদো পুরোপুরি যোগ্য। পরবর্তীতে ভক্ত-সমর্থক, সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, তাঁর সেই ক্ষমা চাওয়ার পদক্ষেপই ফের জাতীয় দলে ফেরার পথ সুগম করেছে।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে নেশনস লিগের চার ম্যাচের মধ্যে কেবল একটিতে খেলেছিলেন রোনালদো। সেই চার ম্যাচের চারটিতে জিতে পর্তুগিজরা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। ১৪ নভেম্বর নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। পর্তুগিজদের পরের ম্যাচ ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে। পর্তুগাল-ওয়েলস ম্যাচও নেশনস লিগের অন্তর্ভুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত