
শিরোনামের সঙ্গে একমত না হয়ে উপায় কী! ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম এবং লিটন দাসের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভালো খেলতে খেলতেই দায়িত্বহীন ব্যাটিংয়ে হতাশ করেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরাও ফিরেছেন অনেকটা হতাশাজনক ব্যাটিংয়ে।
৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুশফিক ৪৮ এবং লিটন ৮ ন রানে অপরাজিত ছিলেন। মুশফিক দেখেশুনে ব্যাট চালালেও শুরু থেকেই হাতখুলে খেলতে থাকেন লিটন। শাহিন শাহ আফ্রিদির করা দিনের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে টানা বাউন্ডারি মারেন তিনি।
হাতখুলে ব্যাট চালানো লিটন ভাগ্যের সহায়তাও পেয়েছেন। এরপরও ইনিংস বড় করতে পারেননি টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মোহাম্মদ আব্বাসের করা ৯৫ তম ওভারের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন। স্লিপে দাঁড়ানো আজান আওয়াইস এক হাতে ক্যাচ লুফে নেন। টিভি রিপ্লেতে দেখা যায়, হাতে জমা পড়ার আগে বল মাটিতে স্পর্শ করেছে। এ যাত্রায় বেঁচে যান লিটন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
লিটন আউট হয়েছেন আব্বাসের পরের ওভারেই। এই পেসারের করা অফ স্টাম্পের বাইরের বল পুল করে মিড অনের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন। ব্যাটে-বলে না হওয়ায় মিড অনে থাকা আমাদ বাটের হাতে সহজ ক্যাচ যায়। তালুবন্দী করতে ভুল করেননি বদলি নামা এই ফিল্ডার। ৩৩ রানে আউট হন লিটন। ক্রিজে টিকে গিয়েও দায়িত্বহীন শট খেলে আউট হওয়ার ঘটনা অবশ্য তাঁর জন্য নতুন কিছু নয়। আরও একবার যেন তেমন কিছুরই পুনরাবৃত্তি করলেন তিনি।
লিটনের পর ক্রিজে আসেন মিরাজ। মুশফিককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। মিরাজকেও ফেরান আব্বাস। তাঁর করা ১০১ তম ওভারের তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। পরের বলেই সাজঘরের পথ ধরেন। আব্বাসের করা অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেন মিরাজ। কিন্তু শট নিচে রাখতে পারেননি। বল চলে যায় গালিতে দাঁড়ানো ইমাম উল হকের হাতে। তাঁর আগে একটি করে চার এবং ছক্কায় ১০ রান করেন মিরাজ।
মিরাজ ফিরলে মুশফিকের সঙ্গে ক্রিজে জমেই যাচ্ছিলেন তাইজুল। কিন্তু ব্যক্তিগত ১৭ রানে ধৈর্য হারান। আব্বাসের বাউন্সারে হুকের চেষ্টায় ব্যর্থ হন এই স্পিনার। বল জমা পড়ে উইকেটের পেছনে দাঁড়ানো মোহাম্মদ রিজওয়ানের হাতে। প্রথম ইনিংস শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮০ রান। প্রথম সেশনে ৭৯ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

লম্বা সময় ধরে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল। ভক্তদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছে লাতিন আমেরিকান জায়ান্টরা। এরপরও এবারের বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের ফেভারিটের তালিকাতেই রাখছেন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের মতে, ব্রাজিল সব সময়ই ফেভারিট।
৯ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছে দেশটি। বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের নিয়ে আগামী ১২ জুন স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে কানাডা।
২৯ মিনিট আগে
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে কেক কাটতে দেখা গেল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। উপলক্ষ্য মুশফিকুর রহিমের ৩৯তম জন্মদিন। সতীর্থদের কাছ থেকে এমন উদযাপনের উপলক্ষ্য পেয়ে মাঠে নেমে জন্মদিনে নিজেই যেন নিজেকে উপহার দিলেন মুশফিক।
৩ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলন স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ পাশের দরজা ঠেলে একদল ফুটবলার আর স্টাফ ঢুকে পড়লেন ভেতরে। মুহূর্তেই কোচ ভিনসেঞ্জো মন্তেল্লাকে ভিজিয়ে দেওয়া হলো পানির ফোয়ারায়। পেছনের বিজ্ঞাপনী ব্যানারগুলো কাঁপছিল তুর্কিদের বুনো উল্লাসে। মন্তেল্লা নিজেও যোগ দিলেন সেই বাঁধভাঙা উদ্যাপনে। গত দুই দশকে তুরস্কের ডাগ
৩ ঘণ্টা আগে