
উরুগুয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ড্রয়ের পর এখন ইংল্যান্ডের চোখ জাপান ম্যাচের দিকে। তার আগে বড় ধরনের সংকটে পড়েছে তারা। একসঙ্গে দলটির আটজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন। তাতে দল সাজাতে বেশ হিমশিম খেতে হচ্ছে প্রধান কোচ থমাস টুখেলকে।
শনিবার স্বাস্থ্যগত সমস্যা ও চোটজনিত কারণে প্রীতি ম্যাচের ক্যাম্প ছাড়েন ইংল্যান্ডের এসব ফুটবলাররা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরই চোটের প্রকোপ বাড়তে শুরু করে। দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জন স্টোনস, যিনি ম্যাচের আগেই চোট পেয়ে ফিরে গেছেন ম্যানচেস্টার সিটিতে। এ ছাড়া ম্যাচ চলাকালীন চোট পান অ্যাদাম ওয়ার্টন ও নোনি মাদুয়েকে। একই সঙ্গে মাদুয়েকের ক্লাব সতীর্থ ডেকলান রাইস ও বুকায়ো সাকাও পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্লাবে ফিরে গেছেন। এ তালিকায় আরও আছেন গোলরক্ষক অ্যারন র্যামসডেল, ফিকায়ো তোমোরি এবং ডমিনিক ক্যালভার্ট লুইন।
একের পর এক খেলোয়াড় দল ছাড়ায় মাঝমাঠ নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আছে ইংল্যান্ড। আগামী ১ এপ্রিল রাতে জাপানের বিপক্ষে খেলতে নামবে তারা। রাইস ও ওয়ার্টনের অনুপস্থিতিতে ম্যাচটিতে ভারসাম্য রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হবে দলটির জন্য। এই পরিস্থিতিতে বেঞ্চের খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হচ্ছে টুখেলকে। এক অর্থে যেটা বিশ্বকাপের আগে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ভালো সুযোগ এই কোচের সামনে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। ১৭ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১২ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৩ ঘণ্টা আগে