পেলের শেষকৃত্যে অংশ নিয়ে প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনুরোধ করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর সেই অনুরোধে প্রথম দেশ হিসেবে সাড়া দিয়েছে কেপভার্দে।
পেলের নামে কেপভার্দের জাতীয় স্টেডিয়ামের নামকরণ করেছে দেশটি। গতকাল এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিসিস কোরেইরা ই সিলভা। ব্রাজিল কিংবদন্তির সম্মানার্থে এমনটি করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
সামাজিক মাধ্যমে ই সিলভা লিখেছেন, ‘আমাদের সবাইকে মহান করে তোলা এই চরিত্রের (পেলে) প্রতি শ্রদ্ধা এবং স্বীকৃতি হিসেবে আমাদের জাতীয় স্টেডিয়ামকে ‘পেলে স্টেডিয়াম’ নামকরণ করছি। বিশ্বাস করি, বিশ্বের অন্যান্য দেশও এটি অনুসরণ করবে।’
পেলে ও ব্রাজিলকে নিয়ে ই সিলভা আরও লিখেছেন, ‘কেপভার্দে ও ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতি হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। যেন ভগ্নি রাষ্ট্রের মতো। পেলে ব্রাজিল, পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোসহ বিশ্বের বাকি দেশগুলোয় সব সময়ই রেফারেন্স হয়ে থাকবেন। কয়েকটি প্রজন্মের আদর্শ হিসেবে থাকবেন।’
কেপভার্দের রাজধানী প্রাইয়ারের বাইরে দেশটির জাতীয় স্টেডিয়ামটি অবস্থিত। মাঠটির নাম হচ্ছে এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দে স্টেডিয়াম। একসঙ্গে ১৫ হাজার দশর্ক খেলা দেখতে পারেন এই স্টেডিয়ামে। এখন থেকে এই স্টেডিয়ামের নাম হবে পেলে স্টেডিয়াম।
কোলন ক্যানসারের কাছে হার মেনে গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন পেলে। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জিতেছেন ব্রাজিল কিংবদন্তি। ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ২৮১ গোল করেছেন তিনি। দেশের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন তিনি। ২০০০ সালে ফিফার হিসেবে সেঞ্চুরির সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১২ ঘণ্টা আগে