
রেফারিং নিয়ে সমালোচনা তো নতুন কিছু নয়। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সময়ে রেফারির সিদ্ধান্তের কারণে অনেক সময় ম্যাচের মোড় ঘুরে যায়। এবার ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারের পর রেফারির কড়া সমালোচনা করেছেন আল হিলালের ফুটবলাররা।
বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আল হিলাল-ফ্লুমিনেন্স ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ড্যানি ম্যাকেলি। ১-০ গোলে পিছিয়ে থাকা আল হিলাল প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। পেনাল্টি বক্সে আল হিলালের স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রোকে পেনাল্টি এরিয়ার মধ্যে ট্যাকল করেন ফ্লুমিনেন্সের ডিফেন্ডার স্যামুয়েল জেভিয়ার। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে সেই পেনাল্টি বাতিল করে দেওয়া হয়। এমনকি ম্যাচের শেষ ১৫ মিনিটে আল হিলালের ফুটবলাররা বারবার পড়ে যেতে থাকেন। তবে পেনাল্টির দাবি তুললে রেফারি তাতে সাড়া দেননি। উল্টো ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে ডাইভ দেওয়ার কারণে হলুদ কার্ড দেখেন কালিদু কুলিবালি। শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে থেমে যায় আল হিলালের পথচলা।
ম্যাচ হারের পর রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন কুলিবালি। আল হিলালের ডিফেন্ডার বলেন, ‘মাঝেমধ্যে আমাদের সবকিছু মেনে নিতে হয়। তবে এভাবে ম্যাচ হেরে যাওয়াটা লজ্জার। আমরা ম্যাচে সর্বাত্মক চেষ্টা করেছি। রেফারি আমার জন্য কাজটা করেননি। প্রথমার্ধের সময় আমাদের সঙ্গে বাজেভাবে কথা বলেছে। আল হিলালের সঙ্গে তার এমন আগ্রাসী আচরণের কারণটা বুঝতে পারলাম না।’
৪০ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন ফ্লুমিনেন্স ফরোয়ার্ড মাথেউস মার্তিনেল্লি। সমতায় ফিরতে ১১ মিনিট লেগেছে আল হিলালের। ৫১ মিনিটে কুলিবালির অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আল হিলাল ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো। ৭০ মিনিটে হারকিউলিসের গোলে ফের এগিয়ে যায় ফ্লুমিনেন্স। রেফারি ম্যাকেলি যথাসময়ে পেনাল্টির আবেদনে সাড়া দিলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতেও পারত। আল হিলালের ডিফেন্ডার রেনান লোদি বলেন, ‘আমরা অসাধারণ এক ম্যাচ খেলেছি। তবে আমরা দুর্ভাগা। রেফারির সিদ্ধান্ত ম্যাচই বদলে দিয়েছে। যা ঘটেছে সবার কাছে স্পষ্ট।দুইটা স্পষ্ট পেনাল্টি ছিল। যেটা একজন অন্ধ মানুষও বুঝতে পারবেন।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আল হিলাল। ফ্লোরিডায় আজ শেষ আটের ম্যাচে ফ্লুমিনেন্সের ওপর আল হিলাল দাপট দেখিয়ে খেলেছে। আল হিলাল ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। অন্যদিকে ফ্লুমিনেন্স বল দখলে রেখেছিল ৪২ শতাংশ। সৌদি ক্লাবের লক্ষ্য বরাবর ফ্লুমিনেন্স নিয়েছে ৩ শট। যার মধ্যে থেকে ব্রাজিলের ক্লাব দুটি থেকে গোল আদায় করে নিয়েছে। তার ওপর রেফারির সিদ্ধান্তগুলো আল হিলালের পক্ষে গেলে হয়তো সেমিফাইনালে তাদেরই দেখা যেত।
সেমিফাইনালে অবশ্য দুই ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তবে লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে গত রাতে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি। তাতে ইংল্যান্ড-ব্রাজিলের ক্লাবের মধ্যে এখন শেষ চারের লড়াই হবে। মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি-ফ্লুমিনেন্স। বাংলাদেশ সময় ৮ জুলাই রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৯ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে