চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই সুখস্মৃতি অতীত করে এবার ঘরের মাঠে জয় তুলে নিয়েছে ইউনাইটেড। কয়েক দিন আগে সাউদাম্পটনের কাছে হেরে কারাবাও কাপ থেকেও বিদায় নিয়েছে সিটি। অর্ধেক মৌসুমেই এক টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সিটি কোচ যেন লিগ শিরোপার আশাও ছেড়েই দিচ্ছেন।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে পরাজয়ের পর সংবাদমাধ্যমকে হতাশার কথাই বলেছেন সিটি কোচ। বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও কারাবাও কাপে (লিগ কাপ) কী হলো, তা আমি গুরুত্ব দিচ্ছি না। আমরা এই শিরোপা অনেক জিতেছি। না জিততে পারাটা তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হলো, মাঠে কেমন খেললাম। আমার মনোযোগ সব সময়ই মাঠের পারফরম্যান্সে। লিগ কাপ থেকে বিদায় নিয়েছি ঠিক আছে। আমরা যেমন চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। আজ (গতকাল) আমরা ভালো খেলেছি।’
তবে কাগজে-কলমে অবশ্য এখনো সিটির লিগ জয়ের আশা রয়েই যায়। তার জন্য অবশ্য সবার আগে তাকিয়ে থাকতে হবে আর্সেনালের পয়েন্ট খোয়ানোর দিকে। আজ রাতে আর্সেনাল টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে।

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
১ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে