চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়টি এসেছে আর্লিং হালান্ডের অ্যাক্রোবেটিক গোলের সৌজন্যে। সাবেক ক্লাবের বিপক্ষে হালান্ডের এই অবিশ্বাস্য গোলটি দেখে কোচ পেপ গার্দিওলার মনে পড়েছে গুরু ইয়োহান ক্রুইফের কথা। সিটি স্ট্রাইকারের গোলটিকে গুরুর করা গোলের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
নেদারল্যান্ডস ও বার্সেলোনার ফুটবল কিংবদন্তি ক্রুইফ হচ্ছেন গার্দিওলার গুরু ও পরামর্শক। যাঁর ছোঁয়ায় বর্তমানে তিনি টিকিটাকা ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ম্যান সিটির কোচ। শিষ্যের কল্যাণে সেই গুরুকে অন্য রকমভাবে মনে পড়ল গার্দিওলার। তিনি বলেছেন, ‘যাঁরা আমাকে চেনেন তাঁরা জানবেন একজন ব্যক্তি, শিক্ষক, কোচ, পরামর্শক ও সবকিছু মিলিয়ে আমার ওপর ক্রুইফের কতটা প্রভাব আছে। অনেক বছর আগে তিনি ক্যাম্প ন্যুতে অবিশ্বাস্য এক গোল করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যা ঠিক হালান্ডের মতোই। যে মুহূর্তে সে গোলটি করেছিল মনে পড়েছিল ঠিক একই রকম। জোয়াও কানসালো অবিশ্বাস্যও এক অ্যাসিস্ট করেছিল।’
ক্রুইফ গোলটি করেছিলেন ১৯৭৩ সালে বার্সেলোনার হয়ে। সাধারণত এমন গোল খুব একটা দেখা যায় না। কালেভদ্রে জ্বালাতন ইব্রামোভিচের পায়ে এমন অবিশ্বাস্য গোল দেখা যায়। এমন গোল করার জন্য সুইডিশ স্ট্রাইকার বিশেষ কৌশলও রপ্ত করেছেন। ইব্রামোভিচকে বন্ধু সম্বোধন করে তাঁর সঙ্গেও হালান্ডকে তুলনা করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘মনে পড়ে আমার বন্ধু ইব্রার অবিশ্বাস্য দক্ষতার কথা। সেও শূন্যে পা রেখে খেলতে পারে। হালান্ডও অনেকটা তার মতো। আমার মনে হয় এটি সহজাত। এটি সে নমনীয়তার কারণে পেরেছে।’
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে ৫৬ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে ৮০ মিনিটে গোলটি শোধ করেন ম্যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। আর ম্যাচের সময় শেষ হওয়ার ঠিক ছয় মিনিট আগে অবিশ্বাস্য গোলটি করেন হালান্ড। ৮৪ মিনিটের সময় কানসালো দুর্দান্ত এক বাতাসে ভাসানো পাস দেন সিটির স্ট্রাইকারের উদ্দেশ্যে। বলটি নওরোজিয়ান ফুটবলারকে ছাড়িয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হালান্ড শূন্যে বাঁ পা ছড়িয়ে গোলটি করেন। যা দেখে পুরো স্টেডিয়াম হতবাক। অ্যাক্রোবেটিক এই গোলসহ সিটির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ গোল করলেন ইউরোপে ‘গোল মেশিন’ তকমা পাওয়া এই স্ট্রাইকার।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে