Ajker Patrika

স্পেন আগে গোল করলেই খেলা শেষ, জার্মান কিংবদন্তির ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২২: ৩৬
স্পেন আগে গোল করলেই খেলা শেষ, জার্মান কিংবদন্তির ভবিষ্যদ্বাণী
ইয়ামাল কি পারবেন এমন উচ্ছ্বাস করতে। ছবি: ফিফা

ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ফাইনালের এই মহারণ ঘিরে ফুটবল বিশ্বে চলছে নানা সমীকরণ ও ভবিষ্যদ্বাণী। জার্মান কিংবদন্তি টনি ক্রুসের স্পেনকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে বেছে নিয়েছেন।

ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে দুই দলের শক্তি-সামর্থ্য নিয়ে নিজের পডকাস্টে চুলচেরা বিশ্লেষণ করেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার ক্রুস। তাঁর ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে করা এই পডকাস্টে স্পেনের বর্তমান ফর্ম ও খেলার ধরনের প্রশংসা করে ক্রুস বলেন, ‘স্পেনের মতো কোনো দল যদি এগিয়ে থাকা অবস্থায় নিজেদের স্বাভাবিক খেলাটি খেলতে পারে, তবে আপনি কখনোই তাদের মুখোমুখি হতে চাইবেন না। আমার কাছে সমীকরণটা পরিষ্কার—স্পেনই এই ফাইনালের হট ফেভারিট। তারা যদি প্রথমে গোল করতে পারে, তবে খেলা ওখানেই শেষ। এরপর আর্জেন্টিনার জালে আরও তিন বা চারটি গোল জড়াতে পারে।’

তবে আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসির মানসিকতা নিয়ে ক্রুস বেশ ইতিবাচক। তিনি বলেন, ‘আর্জেন্টিনা জার্মানির চেয়ে ভালো দল নয়, কিন্তু তাদের মানসিকতা অবিশ্বাস্য এবং তাদের দলে মেসি আছে, যে তাদের ফাইনালে নিয়ে এসেছে। আমি লক্ষ করছি, মেসির বুদ্ধিমত্তা ক্রমাগত বেড়েই চলেছে।’

কাতার বিশ্বকাপ জেতার পর মেসি আরেকটি বিশ্বকাপ খেলবেন বলে ভাবেননি ক্রুস। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, ২০২২ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হবে। আর্জেন্টিনার বিপক্ষে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনি যদি তাদের সামান্যতম জায়গাও দেন, তারা সেটার পূর্ণ সুযোগ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত