
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে মন পুড়ছে আর্জেন্টিনার ফুটবলারদের। সেই দলের একজন হওয়ায় নিকো পাসও হৃদয়ভাঙার বেদনায় কাতর। তবে ভীষণ মন খারাপের মাঝেই বিশ্বকাপ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানালেন তিনি।
ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি নিকো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট করেন এই ফরোয়ার্ড। ভবিষ্যতে বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।
ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে নিকো লেখেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি—এই দেশ, এই দল এবং এমন এক অসাধারণ দলের অংশ হতে পেরে, যারা এই রংকে ধারণ করে বাঁচে এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সবকিছু দিয়ে দেয়। আমি শুধু ধন্যবাদ বলতে চাই।’
সমর্থকদের উদ্দেশে নিকো লেখেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই কাপটি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার যা কিছু আছে, সবকিছু দিয়ে চেষ্টা করব।’
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেল স্পেন। রদ্রির দলকে অভিনন্দন জানাতে ভুলেননি নিকো, ‘স্পেন এবং সব স্প্যানিশ মানুষকে অভিনন্দন। আর্জেন্টিনা চিরজীবী হোক—ভালো সময় হোক কিংবা কঠিন সময়, সবসময়।’
স্পেনের সান্তা ক্রুজ দে টেনেরিফে জন্ম নেওয়া নিকোর বাবা পাবলো পাস ছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বাবার মুখ থেকে শুনেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মায় নিকোর।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে নিকো বলেছিলেন, ‘আমার বাবা ছোটবেলা থেকেই আমার মধ্যে সেই আবেগ তৈরি করেছিলেন, যেটা পুরো দেশ অনুভব করে। তিনি আমার নাম লেখা জার্সি কিনে দিতেন এবং সবসময় একটু দূরে দাঁড়িয়ে আমাকে উৎসাহ দিতেন।’
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা নিকো সদ্য সমাপ্ত বিশ্বকাপে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন। জন্মভূমি স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়ার সুযোগ না পেলেও, আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্তে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন এই তরুণ ফুটবলার।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হালান্ডদের সবাই চেনে। রোনালদোকে বাদ দিলে মাত্রই শেষ হওয়া বিশ্বকাপে প্রত্যাশামতো আলোও ছড়িয়েছেন তাঁরা। কিন্তু প্রাক্-টুর্নামেন্টে আলোচনায় না থাকা বেশ কয়েকজন তারকাও আলো ছড়িয়েছেন এবারের বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
৭ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
৭ ঘণ্টা আগে
ফাইনালের আগের দিন শনিবার তুমুল বজ্রসহ বৃষ্টি নিউইয়র্ক-নিউজার্সিতে। বর্ষণমুখর দুপুরে নিউজার্সির মিডিয়া সেন্টারে এল আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার টেকনিক্যাল স্টাডি কমিটি (টিএসজি)। এক ঘণ্টার আয়োজনের ৪০ মিনিটে ইয়ুর্গেন ক্লিন্সমান-পাবলো জাবালেতাদের মতো ফুটবল পণ্ডিতরা ২০২৬ বিশ্বকাপের টেকনিক্যাল দিকগুলো
৮ ঘণ্টা আগে