
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রস্তুতি ম্যাচ খেলতে দেশটিতে পৌঁছানোর পর উজবেকিস্তান ও সেনেগাল দলের খেলোয়াড়দের মাদক শনাক্তকারী কুকুর ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কে পৌঁছানোর পর উজবেকিস্তান দলের সদস্যদের বাস থেকে নামিয়ে নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হয়। খেলোয়াড়দের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয় এবং পরে মাদক শনাক্তকারী কুকুর দিয়ে তাঁদের পরীক্ষা করা হয়।
একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় সেনেগাল জাতীয় দলও। যুক্তরাষ্ট্রে অবতরণের পর বিমানবন্দরের রানওয়েতেই নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয় আফ্রিকান দলটির খেলোয়াড়দের। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের জুতার ভেতর পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, তল্লাশিতে শুধু সাধারণ নিরাপত্তা ব্যবস্থা নয়, সরাসরি প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়েছে। ফলে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সম্ভাব্য মাদক পাচারের সন্দেহের আওতায়ও দেখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা। বিদেশি দলগুলোর জন্য যুক্তরাষ্ট্র ঠিক কতটা স্বস্তিদায়ক ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে পারবে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে।
এরই মধ্যে আরেকটি ঘটনা বিতর্ককে আরও উসকে দিয়েছে। আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত সোমালিয়ার ওমর আবদুলকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ৩৪ বছর বয়সী এই রেফারিকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়ে ইস্তাম্বুলগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।
এ ছাড়া ইরান দলের কয়েকজন স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলেও জানা গেছে। একই সঙ্গে ইরানি খেলোয়াড়দের শুধুমাত্র ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের রাতযাপনের সুযোগ দেওয়া হয়নি। বিশ্বকাপের আগে ধারাবাহিক এসব ঘটনার কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
৩ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
৩ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৫ ঘণ্টা আগে