মেলবোর্নে আগামী রোববার পর্দা নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় এবার বিশ্বকাপে বৃষ্টি বেশ ভুগিয়েছে। ফাইনালেও থাকছে বৃষ্টির চোখ রাঙানি। অবশ্য নির্ধারিত দিন খেলা না হলেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি। এর মধ্যে ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফাইনালে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারিও এরাসমাস। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফফানি। আর চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।
এবারের বিশ্বকাপে আম্পায়ারিং বেশ প্রশ্নবিদ্ধ হয়েছে, যার একটি ৫ বলের ওভার। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ঘটে ক্রিকেট ইতিহাসের এই বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে আফগান পেসার নবীন-উল-হকের ওভারটি ৫ বলে শেষ হয়। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ার হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। কারও চোখে ধরা পড়েনি বিষয়টি।
আম্পায়ারিং বিতর্ক জমে ওঠে সুপার টুয়েলভে বাংলাদেশ-পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচে। সাকিব আল হাসানের বিপক্ষে এলবিডব্লিউ দেন মাঠের আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকস। তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন টিভি আম্পায়ার রুসেরে। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের বলটি সাকিবের ব্যাটে লেগে প্যাড স্পর্শ করে। ফাইনালটা অবশ্য ঠিকঠাকই শেষ করতে চাইবেন দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা।

গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
২০ মিনিট আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
২ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও জমা করতে পারেনি অজিরা। ধারাভাষ্যকার ক্যারি ও’ কিফ বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।
৩ ঘণ্টা আগে