৫ জুলাই ২০২৪, শুক্রবার দিনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক আতঙ্ক আর শোকের দিনই যেন ছিল। দুপুরে সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের অসুস্থতার সংবাদ। সন্ধ্যায় গ্র্যান্ডমাস্টার জিয়ার খেলতে খেলতেই মৃত্যুর সংবাদে পুরো ক্রীড়াঙ্গন শোকস্তব্ধ।
নাফিসের সংবাদে কাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা আছেন ছুটিতে। নাফিসও ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। কাল প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি হন তিনি।
বিসিবির সিনিয়র চিকিৎসক কাল রাতে সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক স্ক্যানের পর জানা যায়, নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো একধরনের সমস্যা হয়েছে। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। কাল বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নাফিসের মস্তিষ্কে কী হয়েছে, সে বিষয়টি নিয়ে দেবাশীষ বলেছেন, ‘এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।’
এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছেন নাফিস, তাঁকে হাসপাতালে আরও কয়েক সপ্তাহ থাকতে হবে। দেবাশীষ নাফিসের ব্যাপারে বললেন, ‘(নাফিস) স্টেবল আছে। প্রথম দুই-তিন দিন পর্যবেক্ষণে রাখতে হয়। আজ (কাল) রাত সে এইচডিও ইউনিটে থাকতে হবে। কাল অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’
রোগটা বিরল হলেও নাফিস দ্রুত সেরে উঠবেন বলেই আশা দেবাশীষের, ‘যেসব প্যারামিটার দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার চিকিৎসকেরা আশা করছেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৯ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে