আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত রাতে। রুদ্ধশ্বাস ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তান সিরিজ জয়ের এক মাসের বিরতির পর মাঠে নামবে বাংলাদেশ। আজ সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ মিনিট আগে
অধিনায়ক রোহিত শর্মা এখন ভারতীয় দলে অতীত। ভারত এখন তিন সংস্করণে নতুন অধিনায়ক নির্বাচিত করেছে। কিন্তু তাই বলে তাঁর নেতৃত্বে যে দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, সেটা কি ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারবেন? গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নামান পুরস্কারের অনুষ্ঠান দেখে ভক্তসমর্থকেরা রীতিমতো চমকে
৪৩ মিনিট আগে
বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ব্রাজিল দলে জায়গা পেতে হলে তাঁকে এখন কঠিন পরীক্ষা দিতে হবে। ফিট থাকার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দেখাতে হবে ঝলক। নেইমার নিজেও জানেন সেটা।
১ ঘণ্টা আগে
একের পর এক হতাশ করে যাচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর এবার বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট হাসির পাত্র হয়ে গেছে বলে মনে করছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
২ ঘণ্টা আগে