
মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশন সূত্রে গ্র্যান্ডমাস্টারের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনে আজ চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। জিয়াউর খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলতে খেলতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। ৫০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
জিয়াউর যখন খেলা চলা অবস্থায় লুটিয়ে পড়েন, তখনই তাঁর (জিয়াউর) প্রতিপক্ষসহ আরও অনেকে এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গেই জিয়াউরকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করেন। হাসপাতালে নেওয়ার পর দীর্ঘক্ষণ তাঁর পালস খুঁজে পাননি চিকিৎসকেরা। জিয়ার মৃত্যুর পর মৃত্যুসনদ চিকিৎসকেরা দিয়েছেন ৭টা ২০ মিনিটে।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে