কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স ছিল না সাকিব আল হাসানের। ব্যর্থতার ছাপ বজায় থাকল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনোটিতেই জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরু হয় নাইট রাইডার্সের মিশন। শুরুর ম্যাচে জ্বলে উঠতে পারেননি অলরাউন্ডার সাকিব। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৩ চারে ১৮ রান করেছেন। বোলিংয়ে উইকেট পেলেও ছিলেন খুবই খরুচে। ৩ ওভারে ৩২ রান খরচ করে নেন ১ উইকেট।
সাকিব ব্যর্থ হলেও তাঁর দল লস অ্যাঞ্জেলেস পেয়েছে ১২ রানের জয়। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ৮.৪ ওভারে ১ উইকেটে ৬৪ রানে পৌঁছে যায় টেক্সাস সুপার কিংস। নবম ওভারের পঞ্চম বলে অ্যারন হার্ডিকে ফেরান সাকিব। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও হার্ডির ২৬ বলে ৩৪ রানের জুটি। হার্ডি কাট শট খেলতে গিয়ে লস অ্যাঞ্জেলেস উইকেটরক্ষক উন্মুক্ত চাঁদের তালুবন্দী হয়েছেন।
তৃতীয় উইকেটে কনওয়ে ও জশুয়া ট্রম্প গড়েন ২৭ বলে ৩৮ রানের জুটি। ১৪তম ওভারের দ্বিতীয় বলে কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন আলি খান। ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন কনওয়ে। এর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে টেক্সাসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানে আটকে যায় তারা। ম্যাচ-সেরা হয়েছেন লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান। ৪ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লস অ্যাঞ্জেলেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৬২ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ। ৪৫ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। মার্কাস স্টয়নিস, হার্ডি, জিয়া-উল-হক—টেক্সাসের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়েছেন।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৮ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১০ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১০ ঘণ্টা আগে