এবারের আইপিএলই এখনো শেষ হয়নি। শেষ হতে এখনো এক সপ্তাহের বেশি বাকি। কিন্তু পরের আইপিএলের একটা বিষয় এখনই ঠিক হয়ে গেছে। আর সেটা হচ্ছে পরবর্তী আইপিএলে নিজের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার খেলতে না পারার নিষেধাজ্ঞা।
এক আইপিএলের শাস্তি আরেক আইপিএলে ভোগ করবেন পান্ডিয়া। অথচ, আগামী আইপিএল কবে শুরু হবে কিংবা কোন দলের হয়ে ভারতীয় অলরাউন্ডার খেলবেন সেটাও এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেননা পরের আসর শুরু হওয়ার আগে টুর্নামেন্টের বড় নিলাম হবে। সেই নিলামে অনেকেই নতুন দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন।
এতে পান্ডিয়া যে দলের হয়েই আগামী টুর্নামেন্টে খেলুক না কেন দলের প্রথম ম্যাচে নিশ্চিতভাবেই তাঁকে বেঞ্চে থাকতে হবে। গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৮ রানে হারার ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি ভোগ করতে হবে তাঁকে। পুরো টুর্নামেন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে তিন বার তাঁর দল বোলিং শেষ করতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ৩০ বছর বয়সী অলরাউন্ডারকে পেতেই হচ্ছে।
আগের দুই বার জরিমানায় পার পেলেও এবার জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেতে হয়েছে পান্ডিয়াকে। ভারতীয় মুদ্রায় ৩০ লাখ টাকা জরিমানা গুনতে হবে তাঁকে। দলের নেতা উভয় শাস্তি পেলেও বাদ যায়নি মুম্বাইয়ের হয়ে গতকালের একাদশে খেলা বাকি সদস্যেরা। বাকিরা অবশ্য জরিমানায় পার পেয়েছে। ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ভারতীয় মুদ্রায় ১২ লাখ টাকা জরিমানা গুনতে হবে। ইমপ্যাক্ট খেলোয়াড়ও এই শাস্তির আওতায়।
মুম্বাইয়ের হয়ে অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই খারাপ সময় সঙ্গী হয়েছে পান্ডিয়ার। এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরও তাঁর এই খারাপ সময় পরের আইপিএলের প্রথম ম্যাচ পর্যন্ত থাকছে। মুম্বাইয়ের সমর্থকদের বিদ্রূপের শিকার হওয়া পান্ডিয়ার ব্যাটে-বলেও সময়টা ভালো যায়নি। ব্যাটিংয়ে ২১৬ রানের বিপরীতে উইকেট নিয়েছেন ১১টি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে