
তাসমানিয়ার ডেভনপোর্টে গতকাল মর্মান্তিকভাবে প্রাণহানি ঘটেছে পাঁচ শিশুর। তাদের আত্মার শান্তি কামনায় এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
তাসমানিয়ায় বাতাসে উড়ে যাওয়া বাউন্সি ক্যাসল থেকে পড়ে মারা গেছে এই পাঁচ শিশু। বাউন্সি ক্যাসল মূলত শিশুদের খেলার বেলুন দিয়ে তৈরি একধরনের ঘর। এই মৃত্যুতে অস্ট্রেলিয়ায় শোকের ছায়া নেমে এসেছে, যা ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নন, ফিল্ড আম্পায়াররাও কালো আর্মব্যান্ড পরেছেন।
ঘটনার পর তাসমানিয়ার পুলিশ ড্যারেন হেইন এক বিবৃতি দিয়েছেন। দুর্ঘটনার কারণ বলতে গিয়ে তিনি বলেছেন, ‘দমকা হাওয়ার কারণে জাম্পিং ক্যাসেল ও স্ফীত বলগুলো বাতাসে তোলা হয়েছিল বলে জানা গেছে।’ প্রায় ১০ মিটার উঁচু থেকে পড়ে প্রাণ হারায় পাঁচ শিশু। শিশুগুলোর প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে হেইন বলেছেন, ‘অকালে ঝরে যাওয়া এই পাঁচ শিশুর পরিবার, স্কুলের সহপাঠী আর শিক্ষকদের জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে।’
দুর্ঘটনায় নিহত পাঁচ শিশু ছাড়াও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘটনাকে অকল্পনীয় ও হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে