
রাজকোটে গতকাল ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো ঝড় চালাচ্ছিলেন সূর্যকুমার যাদব। ভেঙেচুরে দিয়েছেন অনেক রেকর্ড। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে সূর্যকুমার যাদবকে ‘নতুন ইউনিভার্স বস’ উপাধি দিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনারের মতে, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসেন।
গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার। যা এই ভারতীয় ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরি করতে খেলেছেন ৪৫ বল। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০-এর কম বলে তিনটি সেঞ্চুরি করা ব্যাটার হলেন সূর্যকুমার। রোহিত শর্মার পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যেখানে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন রোহিত।
সূর্যকুমারের ব্যাটিং দেখে নিজের ইউটিউব চ্যানেলে মুগ্ধতা ছড়ালেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগস্পিনার বলেন, ‘নতুন ইউনিভার্স বস সূর্যকুমার যাদব। এখন আমি শুধু বলব, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসে। ৫১ বলে ১১২ রানের যে ইনিংস সে আজ খেলল, এমন ইনিংস কেউ খেলতে পারবে না।’
কানেরিয়া আরও বলেন, ‘আপনি এবিডি, ক্রিস গেইল—এদের কথা বলতে পারেন কিন্তু সূর্যের কাছে এই দুজন কিছুই না। সে এরই মধ্যে তাদের ছাড়িয়ে গেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে গেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ৪৬.৪১ গড় এবং ১৮০.৩৪ গড়ে ১৫৭৮ রান করেছেন। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১৩ ফিফটি করেন ভারতীয় এই ব্যাটার।

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
৮ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
৮ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১০ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে