
টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। গতরাতে জ্যামাইকার কিংস্টনে তাঁর গতির সামনে নাস্তানাবুদ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ২২ বছর বয়সী পেসারের তোপ সামলাতে না পেরে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৬ রানে।
কীভাবে সফল হলেন নাহিদ রানা?
এই সাফল্যের জন্য বেশি কিছু চিন্তা করেননি তিনি। শুধু লাইন টু লাইন লাইন বল করে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন রানা, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চাই। প্রথমবার ৫ উইকেট পেয়েছি। বেশি কিছু চেষ্টা করিনি। শুধু চেষ্টা করেছি ব্যাটারদের রুম (জায়গা) না দিয়ে লাইন টু লাইন বোলিং করা যাওয়ার, কোন পরিস্থিতি কোন ব্যাটারকে কীভাবে বোলিং করা যায়...সেটি করার চেষ্টা করছি।’
চাপের মুখে ব্যাটাররা উইকেটে টিকে থাকতে বা রান করার জন্য অনেক কিছু করার চেষ্টা করে। সেটি জেনেই রানার এই কৌশল। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এই উইকেটে বেশি কিছু চেষ্টা না করে শুধু লাইন টু লাইন বোলিং করা এবং ব্যাটারকে কোনো রুম (জায়গা) না দিয়ে বোলিং করা। ব্যাটাররা অনেক কিছু করার চেষ্টা করে। আমি মনে করি, এখানে বেশি কিছু চেষ্টা করে শুধু লাইন টু লাইন বোলিং করা বোলারদের জন্য ভালো।’
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে গত রাতে তৃতীয় দিন পার করেছে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ২১১ রান। রানাও মনে করেন, বাংলাদেশ ভালো অবস্থানে আছে। আজ চতুর্থ দিনে ভালো কিছু বের করার প্রত্যয় তাঁর কণ্ঠে, ‘অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি ২৫০-এর ওপরে যেতে পারি...চতুর্থ দিনে ব্যাটিং করা ব্যাটারদের জন্য একটু কঠিন হবে। উইকেট একটু অন্যরকম হবে। বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। চতুর্থ দিনে আমরা ভালো কিছু বের করতে পারব।’
আরও খবর পড়ুন:

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৪ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে