
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
আঙুলের চোটে পড়ে রসিংটনের বিপিএল শেষ হয়ে গেছে বলে আজ এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার নাফিস ইকবাল। নাফিস বলেন, 'আমাদের উইকেটরক্ষক ও ওপেনার রসিংটন গতকাল (রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে) বিনুরার বল খেলার সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পেয়েছেন। সেখানে আগেও একবার চিড় ধরেছিল। আঘাতের পর অনেক যন্ত্রণা হচ্ছিল তাঁর। এক্স-রেতে সেখানে চিড় ধরা পড়েছে। আগামী দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। সেজন্য তাকে ফেরত পাঠাতে হচ্ছে।'
২০ ম্যাচ শেষে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যাডাম রসিংটন। ৬ ম্যাচে ৬৪.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইকরেটে করেন ২৫৮ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে ইনিংসে চার স্টাম্পিং ও ফিফটি করার কীর্তি এবারের বিপিএলেই করেছেন তিনি। রসিংটন ইংল্যান্ডে ফিরে যাওয়ায় তাঁর বদলি ক্রিকেটার খুঁজছে চট্টগ্রাম।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিনুরা ফার্নান্দোর লাফিয়ে ওঠা বল আঘাত করে রসিংটনের আঙুলে গিয়ে লাগে। মাঠে চিকিৎসা নেওয়ার পর ব্যাটিং চালিয়ে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি। সেই চোটই মূলত বিপদ ডেকে এনেছে রসিংটনের। সেটা কিছুটা চট্টগ্রামের জন্যও দুঃসংবাদ। বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্সের সবার সমান ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে রংপুর দুইয়ে, সিলেট তিনে ও রাজশাহী চারে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১১ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
১১ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
১১ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে