
তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন নাহিদ রানা। তাঁর অফ স্টাম্পের সামান্য বাইরে করা ফুল লেন্থের বল একটু সামনে ঝুঁকে ড্রাইভ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল ভাসলেও প্রথম স্লিপে থাকা সাদমান ইসলাম সামনে ঝুঁকে তালুবন্দী করতে পারেননি।
সেই উইকেট না পেলেও নিজের দুই ওভার পরই রানা ফিরিয়ে দেন ক্রেইগ ব্রাথওয়েটকে (৩৯)। বাংলাদেশি পেসারের গতির সামনে আগে থেকে হিমশিম খাচ্ছিলেন ক্যারিবীয় অধিনায়ক। ইনিংসের ৪৩তম ওভারে আর শেষ রক্ষা হয়নি। টপ লেন্থের ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতির বলে ঠিকই পরাস্ত হয়েছেন।
রানার তোপ সেখানেই থামেনি। ক্যারিবীয়দের বুকে কাঁপন ধরিয়ে এরপর ফিরিয়েছেন—ওপেনার মিকাইল লুই (১২), কেভাম হজ (৩), আলজারি জোসেফ (৭) ও কেমার রোচকে (৮)। তাতেই টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। ক্যারিবীয়দের ইনিংসের ১৩ তম ওভারে তাঁর পাঁচটি ডেলিভারি ছিল ঘণ্টায় ১৫০, ১৪৯, ১৫০, ১৫০ ও ১৪৮ কিলোমিটার গতির! শুরুতেই রানা যে ভীতি ধরিয়ে দিয়েছিলেন উইন্ডিজ ব্যাটারদের মনে সেটিই তৃতীয় দিনে বাংলাদেশকে সামনে এগিয়ে দিয়েছে।
রানার এমন গতির বোলিং দেখে শুধু বাংলাদেশিরা নয়, মুগ্ধ ক্যারিবীয়রাও। মুগ্ধ কোর্টনি ওয়ালশ-ইয়ান বিশপও। ৯০-এর দশকে যাঁরা বল হাতে ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন সেই সাবেক ক্যারিবীয় দুই কিংবদন্তি পেসার ধারাভাষ্যকার হিসেবে আছেন কিংস্টন টেস্টে। গত রাতে রানার পাঁচ উইকেট নেওয়া দেখে বিশপ বললেন, ‘রানার প্রাপ্য এটা। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’ তাঁর সঙ্গে থাকা আরেক ধারাভাষ্যকার ওয়ালশের কন্ঠেও তখন রানাকে নিয়ে মুগ্ধতা। ওয়ালশ তো এক সময় বাংলাদেশ দলের পেস বোলিং কোচও ছিলেন ৷
ওয়ালশ-বিশপ যেন রানার গতির মধ্যে তাঁদের হারানো দিনের স্মৃতি ফিরে পেয়েছেন। পাবেনই বা না কেন! বাংলাদেশি এই তরুণ পেস সেনসেশন যে জ্যামাইকায় গতির ঝড় তুলেছেন। শর্ট বলে ব্যাটারদের নাকাল করা, হেলমেটে আড়ালে চোখ দুটোয় শঙ্কার কাঁপন। নিখুঁত শর্ট বলে রক্ষণে চিড় ধরানো। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এক বাংলাদেশি গতির ঝড়, যেন সাগর থেকে উঠে আসা হারিকেন। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সাজানো বাগান একাই তো করলেন তছনছ। নাহিদ রানা—চাপাই এক্সপ্রেস। এ যেন ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের’—বাংলাদেশি সংস্করণ!

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে