
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত। টুর্নামেন্টে এমন পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়েছে। এবার কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে ভারতীয় ক্রিকেটাঙ্গনে কথা হচ্ছে। সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক নির্বাচক সাবা করিম জানিয়েছেন, দ্রাবিড়ের ‘হানিমুন’ সময় শেষ হয়েছে।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীকে বাদ দিয়ে ভারতের কোচ করা হয় রাহুল দ্রাবিড়কে। সাবেক ভারতীয় ক্রিকেটারের ক্রিকেট দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক থাকা অবস্থায় মেধাবী ক্রিকেটারদের তুলে এনেছিলেন তিনি। সে কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেয়। দায়িত্ব নেওয়ার পর তিনি দ্বিপক্ষীয় সিরিজে বেশ ভালোও করেছেন। তবে এশিয়া কাপের ব্যর্থতা তাঁকে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই দিকটা বিবেচনা করেই সাবেক ক্রিকেটার ও নির্বাচক সাবা রাহুলের কাটানো সময়কে হানিমুন পিরিয়ড বলেছেন।
সাবা বলেছেন, ‘এমনকি রাহুলও জানেন যে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। সে একজন আলকেমিস্ট হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত সে ধাতুগুলোকে মূলে রূপান্তর করতে পারেনি। কেউ একজন এটি করবে বলে আশা করা যায়। রাহুলের জন্য এখন এটি সংকটের সময়।’
কোচ হিসেবে রাহুল কীভাবে নিজেকে সফল বলতে পারেন, সে বিষয়গুলো তুলে ধরেছেন সাবা। তাঁর মতে, দুটি উপায় আছে, যা দিয়ে রাহুলকে সফল কোচ বলা যেতে পারে। সাবেক নির্বাচক বলেছেন, ‘রাহুল খুবই বিচক্ষণ ও বুদ্ধিমান। সে নিজের কোচিং ক্যারিয়ারকে সফল হিসেবে তুলে ধরতে পারে যদি ভারতকে দুটি ইভেন্ট জেতাতে পারে। এক, আইসিসির ইভেন্টে জিতলে, অন্যটি টেস্ট নেতৃত্বকারী সেনা দেশগুলোর বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারলে। একটি মাত্র টেস্ট জয়ের কথা বলছি না। সে খেলোয়াড় থাকাকালীন টেস্ট জিতেছে। ভারতও তাই করেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারত যখন সেনা দেশগুলোতে টেস্ট সিরিজ জিততে পারবে, তখন দলের পারফরম্যান্সে খুশি হবে রাহুল।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে