
দ্বিতীয় দিন শেষেই সম্ভাবনা জাগিয়েছিলেন অমিত হাসান। আজ কোনো ভুল করেননি এই ব্যাটার। রাজশাহীর বিপক্ষে দিনের শুরুতেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অমিত। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মৌসুমের প্রথম দ্বিতশকে ভর দিয়ে রাজশাহীর বিপক্ষে রান পাহাড়ে চড়েছে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ১৫৩ রানে এগিয়ে আছে সিলেট। সফরকারীদের করা ২৩৬ রানের জবাবে ৫৩৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে জাকির হাসানের দল। ১৭২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামা অমিত ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ২২১ বলে। সাজঘরে ফেরার আগে ২১৩ রান করেন তিনি।
ডাবল সেঞ্চুরির দেখা না পেলেও কম যাননি আসাদুল্লা আল গালিব। ওয়াসি সিদ্দিকীর বলে আউট হওয়ার আগে ১৮০ রান করেন তিনি। ২৯৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহীর তৃতীয় দিন শেষে হয়েছে ৩ উইকেট হারিয়ে। ১৪৬ রান করেছে তারা। ইনিংস হারের শঙ্কায় আছে পদ্মাপাড়ের দলটি।
সিলেট একাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসেও ময়মনসিংহের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রুয়েল মিয়া। এরপরও হারের শঙ্কায় আছে বরিশাল। ৩৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৮ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। শেষদিনে ৬ উইকেট হাতে রেখে আরও ২৭২ রান করতে হবে বরিশালকে। ২৪২ রানে ৯ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। ৬৪ রানে ৫ উইকেট নেন রুয়েল।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকেদের সঙ্গে ঢাকার ম্যাচের ফল আসবে শেষদিনে। ৫ উইকেট হাতে রেখে ৩৩ রানের লিড পেয়েছে রূপসা পাড়ের দলটি। শেষদিনের বড় একটা অংশ উইকেটে কাটিয়ে দিতে না পারলে হারতে হবে তাদের। ইমরানুজ্জামান ২৭ ও সৌম্য সরকার ৩১ রান নিয়ে কাল ব্যাট করতে নামবেন।
ষষ্ঠ রাউন্ডে সবার আগে চট্টগ্রাম ও রংপুরের ম্যাচে ফল হয়েছে। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ইনিংস এবং ৪৩ রানে হারিয়েছে বন্দর নগরীর দলটি। দ্বিতীয় দিন শেষেই জয়ের ভীত গড়ে রেখেছিল তারা। প্রথম ইনিংসে ৩৫০ রান করে চট্টগ্রাম। জবাবে ১২৬ রানে গুটিয়ে যায় রংপুর। ইনিংস হার এড়াতে আরও ২২৪ রান করতে হতো তাদের। এমন সমীকরণে ১৮১ রানে অলআউট হয়েছে আকবর আলীর দল।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ হবে আজ। বাংলাদেশ সময় রাত ২টায় ইতিহাদে শুরু হবে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ। ঘরের মাঠে সিটি ৩-০ গোলে পিছিয়ে থেকে শুরু করবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও সনি টেন ৩। চেলসি-পিএসজি, আর্সেনাল-লেভারকুসেন, স্পোর্টিং সিপি-বোডো ম্যাচও রয়েছে। একনজর
১ সেকেন্ড আগে
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ এখনো চলছেই। আজ সকালে কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় ৪০০ মানুষ নিহতের খবর শোনা গেছে। এই হামলায় সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলাকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের হামলার সঙ্গে।
১ ঘণ্টা আগে
প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। পাকিস্তান সিরিজ দিয়েই কার্যত শেষ তাঁর মেয়াদ। গত পরশু ওয়ানডে সিরিজ জিতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ছোট্ট, অনাড়ম্বর কিন্তু বেশ হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা হয়ে গেল লিপুর।
১ ঘণ্টা আগে
গোলপোস্টের সামনে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষের অনেক গোল প্রতিহত করেছেন সার্জিও রোমেরো। তবে এখন থেকে আর তাঁকে দেখা যাবে না গোলপোস্টের সামনে। ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে