এ মুহূর্তে শ্রীলঙ্কানরা ঠিকমতো নিজেদের পরিবারের খাবার সংগ্রহ করতে পারছেন না। ধীরে ধীরে তাঁদের মুখের হাসি ম্লান হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশটির নাগরিকদের জীবনযাত্রার মান দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতেও তাঁরা দেশের ক্রিকেটারদের সমর্থন জোগাতে নিয়মিত গ্যালারিতে আসছেন।
বর্তমানে শ্রীলঙ্কা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নাগরিকেরা ঠিকমতো রান্না করতে পারছেন না জ্বালানি কিংবা গ্যাসের কারণে। শুধু গ্যাস নয় ওষুধ, বিদ্যুতেরও সমস্যা চলছে দেশটিতে। গণপরিবহনের চলাচলও বন্ধ হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসের কাজ বাড়ি থেকেই করা হচ্ছে। দেশের পরিস্থিতি কবে ভালো হবে জানে না কেউ।
এমন সংকটেও বন্ধ নেই শ্রীলঙ্কার ক্রিকেট। লঙ্কাবাসীরা ক্রিকেটারদের সমর্থন দিতে স্টেডিয়ামেও যাচ্ছেন। অ্যাঞ্জেলো ম্যাথুস-দাসুন শানাকারা দেশবাসীকে সমর্থনের প্রতিদানও দিয়েছেন। সমর্থকদের মুখে হাসি এনেছেন। এমন কঠিন সময়ে তাঁরা বাংলাদেশে এসে টেস্ট সিরিজ জিতেছেন। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছেন।
দুঃসময়ে ক্রীড়াপ্রেমীরা ক্রিকেটে আনন্দ পাচ্ছেন বলে জানিয়েছেন। গলে প্রথম টেস্ট দেখতে এসে উজিত নীলান্ত বলেছিলেন, ‘দেশে এখন হাজারো সমস্যা আছে। আমরা একঘেয়ে জীবনযাপন করছি। কখনো কখনো ৫ / ৭ দিন বাড়িতে রান্না হচ্ছে না গ্যাস ও জ্বালানির সংকটে। বাচ্চাদের মুখ থেকে হাসি উধাও হয়েছে। আমরা ক্রিকেট খেলা দেখার সময় মানসিকভাবে কিছুটা ভালো বোধ করি।’
চলতি বছর পাবলিক পরীক্ষা দেওয়ার কথা ছিল নেথুমাকসিলার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সে সুযোগ পাচ্ছেন না ১৬ বছর বয়সী শিক্ষার্থী। তিনি গল টেস্ট দেখতে এসে বলেছিলেন, ‘দুঃখের সময়ে আমাদের শুধু ক্রিকেট আছে। মনকে শান্ত করতে টেস্ট দেখতে এসেছি।’

চীনের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম চার ম্যাচে চার জয়। চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১, কাজাখস্তানের বিপক্ষে ৪-০, হংকংয়ের বিপক্ষে ৬-০, চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের মেয়েদের দাপটটা এমনই ছিল। চার ম্যাচে ২২ গোল করে পুলসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির আক্রমণভাগে বারবার সামনে এসেছে এক
১৬ মিনিট আগে
১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।
৩৪ মিনিট আগে
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।
১২ ঘণ্টা আগে