তিনবার ফাইনালে খেলে এর আগে বিপিএলের ইতিহাসে কখনো বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি শিরোপা জেতেনি। গতকাল রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফরচুন বরিশাল ফাইনাল নিশ্চিত করায় আরেকটি সুযোগ পাচ্ছে তারা। ২০২২ বিপিএলের পর দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশাল ফাইনালে উঠেছে।
অন্যদিকে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসও সমান উইকেটের ব্যবধানে এই রংপুরকে হারিয়েই আগে ফাইনাল নিশ্চিত করেছে। ২০২২ সালে কুমিল্লার কাছে ১ রানে হেরেই শিরোপাজয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল ফরচুন বরিশালকে। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।
টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা কখনো ফাইনালে হারেনি। দ্বিতীয়বার ফাইনালে ওঠা বরিশালের তাই লক্ষ্য থাকবে নিজেদের কাজটা সেরে নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষকে বিপরীত স্বাদ দেওয়ার। গতকাল সংবাদ সম্মেলনে এসে তেমনটিও জানিয়েছেন মুশফিকুর রহিম।
বরিশালকে ফাইনালে ওঠাতে যার অবদান অনন্য, সেই মুশফিকও আবার দুবার বিপিএলের শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার সুযোগ পেলেও কখনো শিরোপা নিয়ে উদ্যাপন করতে পারেননি। সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফাইনাল খেলেছেন। আর ২০১৯–২০ বিপিএলে তো খুলনা টাইগার্সকে নেতৃত্বই দিয়েছেন।
শিরোপার কাছে গিয়েও ছুঁয়ে দেখতে না পারার সেই আক্ষেপ এবার ঘোচাতে চান মুশফিক। গতকাল অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে বরিশালকে ম্যাচ জেতানোর পর উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দেখা যাক, আমার তো ইচ্ছা আছে (চ্যাম্পিয়ন হওয়ার)। সবারই তো ইচ্ছা থাকে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। এত দূর এসেছি... ইনশা আল্লাহ আরেকবার খেলে চেষ্টা থাকবে যেন চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা কখনো হারেনি ফাইনালে। কে জানে, হয়তো এবারই প্রথম হারবে।’
টুর্নামেন্টের শুরু থেকে বরিশালের বিশ্বাস ছিল ফাইনালে খেলবে—এমনটি জানিয়েছেন মুশফিক। এমনকি দুঃসময়েও তারা বিশ্বাস হারাননি বলে জানিয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আপনারা কতটুকু বিশ্বাস করেছেন জানি না, তবে আমাদের প্রথম থেকেই বিশ্বাস ছিল যে আমরা প্লে অফ খেলব এবং ফাইনাল খেলব। সত্যি বলছি, যখন এমন একটা পরিস্থিতি ছিল যে আমরা হারলেই বাদ... তবে দেয়ালে পিঠ ঠেকলে কিন্তু সেরা সময় পারফর্ম করার। কারণ তখন হারানোর আর কিছু থাকে না। আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে প্লাস পয়েন্ট হয়ে এসেছে।’

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৮ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১১ ঘণ্টা আগে