
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। লেংথের পরিবর্তন করে প্রতিপক্ষের ব্যাটারদের ঘায়েল করেছেন এই তরুণ পেসার। সবশেষ বিপিএলে ওয়াকার ইউনিস যে পরামর্শ দিয়েছিলেন, সেই অনুযায়ী কাজ করছেন বলে জানিয়েছেন রানা।
মিরপুরে আজ বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডেটা হয়ে পড়েছে রানাময়। সংবাদ সম্মেলনে তো তিনি এসেছেনই। এমনকি পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের কণ্ঠেও শোনা গেছে রানা-বন্দনা। পাকিস্তানের বিপক্ষে আজ ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। সাহিবজাদা ফারহান, শামাইল হোসেন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারের উইকেট তিনি নিয়েছেন শর্ট বলে। আর রিজওয়ানকে লাগাতার শর্ট বল করার পর লেংথটা পরিবর্তন এনে উইকেট পেয়েছেন রানা।
৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন রানা। যখন সংবাদ সম্মেলনে তিনি আসেন, তাঁর কাছে এসেছে ওয়াকার ইউনিসের প্রসঙ্গ। যে ওয়াকার গতির ঝড়ের পাশাপাশি সুইয়ে ব্যাটারদের পরাস্ত করতেন নিয়মিত, তাঁর সঙ্গে সবশেষ বিপিএলে আলাপ-আলোচনা করতে দেখা গেছে রানার। পাকিস্তানি বোলিং কিংবদন্তির কাছ থেকে কী টিপস পেয়েছিলেন তখন, আজ সাংবাদিকদের রানা বলেন, ‘‘তাঁর (ওয়াকার ইউনিস) সঙ্গে আমার কথা হয়েছিল (বিপিএলের সময়)। তিনি শুধু একটা কথাই বলছিলেন, ‘তুমি নিজেকে ফিট রাখো এবং তোমার যে স্ট্রেংথ, এই জিনিসটা কখনো হারাতে দিও না। যত ম্যাচ খেলবে, তত শিখতে পারবে। আমি তোমাকে এখন যত কিছু বলি, তোমার মাথায় ঢুকবে না। কিন্তু তুমি যদি জিনিসটা নিজে বোঝো কিংবা নিজে কাজে লাগাও, এটা তোমার সব সময় মনে থাকবে।’ এই জিনিসটা আমার ভালো লেগেছে।’’
গতির ঝড় তুলে হই চই ফেলে দিলেও আসলে এটা নিয়ে তেমন একটা চিন্তিত নন রানা। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় যখন অনুশীলন করি, তখন অনুভব করার চেষ্টা করি যে আর কী কী স্কিল ডেভেলপ করা উচিত। গতি নিয়ে আমি আসলে চিন্তা করি না। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে গতির চেয়ে স্কিলটা দরকার। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করছি।’
সালমান আগাকে ফিরিয়ে ৫ উইকেট নেওয়া রানা যতটা উৎফুল্ল ছিলেন, তাঁর চেয়ে বেশি খুশি দেখা গেছে তাসকিন আহমেদকে। মিরপুরে উপস্থিত দর্শকেরা তো বটেই, তাসকিনের হাসিমাখা মুখটা দেখতে পেয়েছেন টিভি স্ক্রিনের সামনে থাকা ক্রিকেটপ্রেমীরাও। তাসকিনের এই হাসির প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রানা বলেন,‘আসলে আমরা হচ্ছি ধরেন ভাই-ব্রাদার টাইপের। আমরা মাঠে যতটা হাসিখুশি থাকি, মাঠের বাইরে ততটা বেশি হাসিখুশি থাকি। এই জিনিসটা আমাদের মাঠে অনেক সাহায্য করে। আমরা একজন আরেকজনকে অনুপ্রেরণা দিই। আমার কোনো কিছু যদি ভুল হয়, তারা ধরিয়ে দেয়। আমি তাদের কাছ থেকে অনুশীলনে শেখার চেষ্টা করি। মাঠে যদি কোনো কিছু ঠিকমতো কাজে লাগাতে না পারি, তাঁরা এসে আমাকে বলেন, ‘‘তুমি এই জিনিসটা করো।’’। আমি শুধু এই জিনিসটা কাজে লাগানোর চেষ্টা করি মাঠে।’
ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেওয়া রানা ভেঙে দিয়েছেন মোস্তাফিজের এক রেকর্ডও। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন মোস্তাফিজ। লর্ডসে সেবার পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আজ মোস্তাফিজের রেকর্ড ভাঙার পর রানার তেমন বাঁধভাঙা উদযাপন দেখা যায়নি। একেকটা উইকেট নেওয়ার পর হাত মুষ্টিবদ্ধ করে স্বাভাবিক উদযাপন করেছেন। মুখে তাঁর দেখে গেছে ‘বেবি ফেসের’ হাসি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে