Ajker Patrika

নারী বিপিএল ৩ মাস পেছাল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নারী বিপিএল ৩ মাস পেছাল বিসিবি
তিন মাস পিছিয়েছে মেয়েদের বিপিএল। ছবি: বিসিবি

তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।

৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল মেয়েদের প্রথম বিপিএল। তবে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০ থেকে ২১ জুলাই হবে নারী বিপিএল। বগুড়া, চট্টগ্রাম ও ঢাকা—এই তিনটি ভেন্যুতে হবে মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি জুলাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে দলগুলো গঠন করা, আন্তর্জাতিক ক্রিকেটার পাওয়া ও টুর্নামেন্টটি পরিচালনা করতে বাড়তি সময় পাওয়া যাবে।

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে এক নম্বর গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। জুলাইয়ে বিপিএল হলে বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া যাবে এই টুর্নামেন্টে।

নারী বিপিএল বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হতে যাওয়া কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ২১ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে নারী বিপিএলের ফাইনাল। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং বাণিজ্যিক অংশীদারত্ব কারা পাবেন, সে ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত