
গতির ঝড়ের সঙ্গে বাউন্সার, সুইং—ব্যাটারদের কাবু করে দিতে পেসারদের কাছে এর চেয়ে বড় অস্ত্র আর কী হতে পারে! আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুই বছরে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদ রানা। বিশ্বের বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকেও তিনি কুড়িয়েছেন প্রশংসা। পাকিস্তানের বিপক্ষে আজ নতুন এক রেকর্ড গড়ার পর তিনি ফের জানিয়েছেন, নিজের নামেই পরিচিত হতে চান তিনি।
মিরপুর শেরেবাংলায় আজ পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। সাহিবজাদা ফারহান, শামাইল হোসেন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারের উইকেট তিনি নিয়েছেন শর্ট বলে। আর রিজওয়ানকে লাগাতার শর্ট বল করার পর লেংথটা পরিবর্তন এনে উইকেট পেয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন রানা। ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে ডাকা হয়, রানাকেও কি ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা যায়? পাকিস্তানকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের তরুণ এই পেসার বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না। নিজেকে সাধারণ মানুষ মনে করি। চেষ্টা করি কীভাবে ভালো পারফর্ম করতে পারব।’ উত্তরটা রানা যখন দিয়েছেন, তখন তাঁর মুখে দেখা গেছে সরলতার হাসি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ রানার কাছে হাতের তালুর মতো চেনা। বিপিএলে গতির ঝড়ে একের পর এক উইকেট নিয়েছেন তিনি। তবে দুই বছরের ক্যারিয়ারে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ ম্যাচ খেলা রানা মিরপুরে আজই বাংলাদেশের হয়ে প্রথম খেলতে নেমেছেন। প্রথম ম্যাচটাই তিনি করেছেন বাজিমাত। তাঁর আগুনে বোলিংয়ে পাকিস্তানের যে ধসের সূচনা হয়েছে, সেখান থেকে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি তুলতে পারেনি। ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
মিরপুরে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট নিয়ে রানা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। মিরপুরে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। ৫ উইকেট নিতে পেরেছি। ভালো লেগেছে। প্রত্যেক ক্রিকেটারের ইচ্ছা থাকে দলের জন্য অবদান রাখা। পরের ম্যাচেও পারফর্ম করার চেষ্টা করব।’
ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেওয়া রানা ভেঙে দিয়েছেন মোস্তাফিজের এক রেকর্ডও। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন মোস্তাফিজ। লর্ডসে সেবার পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না
২০ মিনিট আগে
রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
১ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়তে পারত। সেটা হতে দেননি গ্রিভস। ব্যাট করতে নেমে দলীয় ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির ব্যাটারদের হারিয়ে যখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবীয়
২ ঘণ্টা আগে
২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ। টেস্ট খেলতে এবারও নিজেদের কোনো বিখ্যাত ভেন্যুতে নয়, অস্ট্রেলিয়া বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে ডারউন ও ম্যাকের মতো তুলনামূলক কম পরিচিত মাঠে। যে মাঠেই খেলা হোক; নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কাছেই
২ ঘণ্টা আগে