
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
ক্রীড়ামন্ত্রী দুনিয়ামালি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জালেম শাসকগোষ্ঠী আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানেরা সেখানে নিরাপদ নয়। প্রকৃতপক্ষে, সেখানে অংশগ্রহণের মতো কোনো পরিবেশই নেই।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক সংঘাত চলছে।
ক্রীড়ামন্ত্রী দুনিয়ামালি বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের কারণে গত আট-নয় মাসে তারা আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমাদের পক্ষে সেখানে উপস্থিত থাকা অসম্ভব।’
২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরের ড্র অনুযায়ী, ইরান গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, মিসর এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত ছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ অংশগ্রহণকারীদের পরিকল্পনা সভায় একমাত্র দেশ হিসেবে ইরান অনুপস্থিত ছিল। এই বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে