
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনও।
মিরপুরে আজ টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান এগোতে থাকে সাবলীলভাবেই। বিনা উইকেটে ৯.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা করে ফেলে ৪১ রান। তবে রানা আসার পর বদলে যায় দৃশ্যপট। নিজের প্রত্যেক ওভারেই একটি করে উইকেট নিয়েছেন তিনি। মুহূর্তেই ১৭.৫ ওভারে ৫ উইকেটে ৬৯ রানে পরিণত হয় পাকিস্তান। নাহিদের আগুনে বোলিংয়ে যে ছন্দপতন হয়েছে, পরবর্তীতে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ রানা বলেন, ‘আপনি জানেন যে যতক্ষণ না সে বোলিংয়ে এসেছিল, দারুণভাবে এগোচ্ছিলাম। সে এসে খেলাটা বদলে দিল।’
পাকিস্তানের বিপক্ষে আজ ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। সাহিবজাদা ফারহান, শামাইল হোসেন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারের উইকেট তিনি নিয়েছেন শর্ট বলে। আর রিজওয়ানকে লাগাতার শর্ট বল করার পর লেংথটা পরিবর্তন এনে উইকেট পেয়েছেন রানা। রানার আগুনে বোলিংয়ে ৬৯ রানে ৫ উইকেটে পরিণত হওয়া পাকিস্তান স্কোরবোর্ডে সর্বসাকল্যে যোগ করতে পেরেছে ১১৪ রান।
১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে। ১৬তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ওয়াইড বল করতেই জিতে যায় বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। ৪২ বলের ইনিংসে ৭ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ দুই রানসংগ্রাহক ফাহিম আশরাফ (৩৭) ও সাহিবজাদা ফারহানের (২৭) যোগফলও হয়নি তামিমের রানের সমান।
রানার বোলিংয়ে পাকিস্তান যে হোঁচট খেয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি বলে মনে করেন হেসন। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তাঁকে (রানা) যেমন হেসন প্রশংসায় ভাসিয়েছেন, একই সঙ্গে শিষ্যদেরও দায় দিচ্ছেন। পাকিস্তান কোচ বলেন, ‘আজই তাকে মুখোমুখি প্রথম দেখলাম। সে বোলিংয়ে এসে একের পর এক বাউন্সার দিল। তার পেস তো আছেই। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বড় অর্জন। আমাদের যেভাবে জ্বলে ওঠার প্রয়োজন ছিল, সেভাবে পারিনি। কৃতিত্ব তাদের দিতে হবে।’
ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেওয়া রানা ভেঙে দিয়েছেন মোস্তাফিজের এক রেকর্ডও। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন মোস্তাফিজ। লর্ডসে সেবার পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তানের একাদশে চোখ পড়তেই রীতিমতো অবাক সবাই। অবধারিতভাবেই যাঁর থাকার কথা ছিল, সেই মোহাম্মদ আব্বাসের নামই নেই একাদশে! খোঁজ নিয়ে জানা গেল কোনো চোটও নেই এই পেসারের। তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নেই আব্বাস?
১৮ মিনিট আগে
রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না
১ ঘণ্টা আগে
রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
২ ঘণ্টা আগে