ভিসা জটিলতার কারণে প্রথম টেস্ট খেলা হয়নি। বিশাখাপত্তনমে অভিষেক টেস্ট খেলতে নেমেই পেলেন উইকেটের দেখা। সেটিও ওপেনার রোহিত শর্মার। ভারত অধিনায়ককে ফিরিয়েই ইংল্যান্ডকে বেকথ্রু এনে দেওয়া। প্রথম টেস্ট খেলতে নেমে দুই উইকেট—শোয়েব বশিরের অভিষেক স্বপ্নের মতো হলোই বলা যায়।
কীর্তি গড়েছেন জিমি অ্যান্ডারসনও। ভারতের মাঠে খেলা সবচেয়ে বয়স্ক বোলার (৪১ বছর ১৮৭) এখন তিনিই। ইংলিশ পেসারও পেয়েছেন উইকেট। শেষ সেশনে তাঁর বোলিং স্পেল: ৬-২-৬-০। ২ উইকেট নেওয়া নেওয়া লেগি রেহান আহমেদও বেশ দারুণ বল করেছেন। তারপরও এককভাবে বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন যশস্বী জয়সওয়ালের।
প্রথম দিনে খেলা হলো ৯৩ ওভার। ভারত ৬ উইকেটে ৩৩৬ রান। যার মধ্যে জয়সওয়ালের রান ২৫৭ বলে অপরাজিত ১৭৯। ইনিংসে চার ১৭ টি, ছয়ের সংখ্যা ৫। ইনিংসের শুরুটা করলেন, দিনের শেষে মাঠ ছাড়লেন রবিচন্দ্রন অশ্বিনকে (৫) সঙ্গে নিয়ে। যশস্বীর ‘জয়স্বলের’ পরিপূর্ণ রূপ দেখা গেল আজই। সেই সঙ্গে বেশ কয়েকটি অভিজাত তালিকাতেও ওঠে এলো তাঁর ইনিংসটি। ভারতের হয়ে টেস্টে একদিনে সর্বোচ্চ রানের তালিকায় যশস্বীর ইনিংসটি ৬ নম্বরে আর ইংল্যান্ডের বিপক্ষে তিনে।
সিরিজে ইংল্যান্ডের ‘বাজবলের’ বিপরীতে ভারত ‘বিরাটবল’ খেলার কথা জানিয়েছিল। কিন্তু বিরাট কোহলি প্রথম দুই টেস্টে না থাকায় সেটি দেখা যায়নি। তবে ২২ বছর বয়সী জয়সওয়াল হায়দরাবাদ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রানের যে ইনিংসটি খেলেছিলেন, তারপর থেকে পরিচিত পায় ‘জয়স্বল’।
টসে জিতে প্রথম ইনিংস শুরু করা ভারতের ৬ উইকেটের মধ্যে প্রথম দুই উইকেট পড়েছে প্রথম সেশনে। তিন উইকেট হারায় শেষ সেশনে। যার শেষ দুটি শেষ মুহূর্তে। তৃতীয় সেশনে স্বাগতিকদের রানের গতি ধীর করতে কিছুটা হলেও সফল ইংলিশরা।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে